রোববার কুমিল্লায় বিএনপির হরতাল
দলীয় নেতা-কর্মীদের ওপর হামলা, পুলিশ ও সাংবাদিকদের পিটিয়ে জখম করার প্রতিবাদে কুমিল্লায় রোববার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি। শনিবার দক্ষিণ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া এ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বিএনপির শান্তিপূর্ণ হরতালে আওয়ামী ও ছাত্রলীগের কর্মীরা বাধা দেন। তারা পুলিশ, সাংবাদিক ও দলীয় কর্মীকে মারধর করেন। উল্টো আমাদের নামে মামলা দেন। এ ঘটনায় হরতাল ডাকা হয়েছে।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার কুমিল্লা নগরের কান্দিরপাড় এলাকায় হরতাল চলাকালে সকাল সোয়া ১০টায় কুমিল্লা জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) কনস্টেবল কামরুল ইসলাম, সময় টেলিভিশনের কুমিল্লা প্রতিনিধি ও কুমিল্লার স্থানীয় দৈনিক রূপসী বাংলার প্রধান আলোকচিত্রী বাহার রায়হান এবং বিএনপি ও সহযোগী সংগঠনের তিন নেতা হামলার শিকার হন।
-আরএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ কাজ না করেই প্রকল্পের টাকা লুটপাটের অভিযোগ পিআইও’র বিরুদ্ধে
- ২ বিয়ের অনুষ্ঠানে মাংস কম দেওয়া নিয়ে পিটিয়ে হত্যা, আসামি গ্রেফতার
- ৩ ইসলামী আন্দোলনের সঙ্গে ভবিষ্যতেও সম্পর্ক অব্যাহত থাকবে: আসিফ মাহমুদ
- ৪ শ্রুতিলেখক জটিলতায় মেধাবী মানহার বৃত্তি পরীক্ষা অনিশ্চিত
- ৫ হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস বিএনপি-জামায়াতের