ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

শার্শায় টানা বর্ষণে ৪২ গ্রামের মানুষ পানিবন্দী

প্রকাশিত: ০২:৩৩ এএম, ১৩ আগস্ট ২০১৬

দুইদিনের ভারী বর্ষণে শার্শা ও বেনাপোলের প্রায় অর্ধশত গ্রাম তলিয়ে গেছে। ৪ হাজার ৬০০ হেক্টর (১২০০টি) মাছের ঘের ভেসে গেছে। এছাড়া ১৩০০ হেক্টর রোপা আমন ও সবজি ক্ষেত পানির নিচে ডুবে গেছে।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, বেনাপোলের সীমান্তবর্তী শাখারীপোতা, বাহাদুরপুর, স্বরবাংহুদা, বোয়ালিয়া, মানকিয়া, রঘুনাথপুর, ঘিবা, ধান্যখোলা, শার্শার মান্দারতলা, ডুবপাড়া, নটাদিঘা, হরিনাপোতা গ্রামসহ প্রায় অর্ধশত গ্রাম প্লাবিত হয়েছে। ফলে এসব গ্রামের অনেক পরিবার তাদের পরিজন ও গবাদিপশু নিয়ে নিরাপদ আশ্রয়ে যেতে শুরু করেছে।

Benapole-Water

উপজেলা কৃষি কর্মকর্তা হীরক কুমার সরকার জানান, উপজেলার প্রায় অধিকাংশ মাছের ঘের ভেসে গেছে। মৎস্য চাষীদের ১৫০ কোটি টাকার ক্ষতি হয়েছে। জেলা অফিসে ক্ষয়ক্ষতির পরিমাণ জানিয়ে তথ্য পাঠানো হয়েছে। ১৩০০ হেক্টর রোপা আমন ও সবজি ক্ষেত পানিতে ডুবে গেছে। ক্ষতিগ্রস্ত ফসলের মূল্য তালিকা নির্ণয় করা হচ্ছে।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রব জানান, উপজেলার প্রায় ৩৮টি শিক্ষা প্রতিষ্ঠান জলাবদ্ধ হয়ে পড়েছে। বিদ্যালয় খোলা থাকলেও শিক্ষার্থীরা আসতে পারছে না। পানি সরানোর চেষ্টা চলছে।

Benapole-Water

শার্শা উপজেলা নির্বাহী অফিসার আব্দুস সালাম জানান, সার্বিক বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে এবং পানি নিষ্কাশনের বিষয়ে জরুরি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

জামাল হোসেন/এসএস/এমএস

আরও পড়ুন