কেরাম খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ : আহত ১০
ঝিনাইদহের শৈলকুপার শেখপাড়া বাজারে কেরাম খেলাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। শনিবার রাতে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- ছানোয়ার, উজ্জ্বল, হাবিবুর, আরিফ, আনিস, বশির, বিপুল, শাহিন, ইসমাইল, নজরুল ও জীবনসহ ১০ জন। আহতদের স্থানীয় ক্লিনিক ও কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
স্থানীয়রা জানায়, শৈলকুপার শেখপাড়া বাজারে বকুল জোয়ার্দ্দার ও আনোয়ার জোয়ার্দ্দারের লোকজনের মধ্যে কেরাম খেলা নিয়ে বাক-বিতণ্ডা হয়। এরই এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে।
ঝিনাইদহের সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) গোপিনাথ কানজিলাল বিষয়টি নিশ্চিত করেছেন।
আহমেদ নাসিম আনসারী/এসএস/এবিএস
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঠাকুরগাঁওয়ে পরীক্ষার কাগজ ছিনিয়ে নেওয়ার অভিযোগ বিএনপির নেতার বিরুদ্ধে
- ২ মাগুরায় মাথায় গাছের ডাল পড়ে মোটরসাইকেল আরোহী নিহত
- ৩ খুলনা বিভাগের ২৫টি আসন হাইজ্যাক করা হয়েছে: বিএনপি নেতা হাবিব
- ৪ প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিতে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে
- ৫ জামায়াত-বিএনপির সংঘর্ষে আহত কৃষকদল নেতার মৃত্যু, পরিস্থিতি থমথমে