ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

গাজীপুর যুবলীগের আহ্বায়ক কমিটি গঠন

প্রকাশিত: ১১:০১ এএম, ০২ সেপ্টেম্বর ২০১৬

গাজীপুর জেলা যুবলীগের আহ্বায়ক কমিটি কমিটি গঠন করা হয়েছে। জেলা যুবলীগের সাবেক সভাপতি এসএম আলতাব হোসেনকে আহ্বায়ক এবং মো. সেলিম আজাদকে যুগ্ম আহবায়ক করে ২১ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়েছে।

গত ২৫ জুলাই বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী ও সাধারণ সম্পাদক মো. হারুনুর রশীদ এ কমিটি অনুমোদন করেছেন।

আহবায়ক কমিটিকে আগামী তিন মাসের মধ্যে গাজীপুর জেলার সব উপজেলার কমিটি গঠন করে সম্মেলন সম্পন্ন করার জন্য বলা হয়েছে।

মো. আমিনুল ইসলাম/এএম/এমএস