ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

টঙ্গীতে বাসচাপায় স্কুলছাত্রী নিহত : মহাসড়ক অবরোধ

প্রকাশিত: ০৫:৩৪ এএম, ০৫ সেপ্টেম্বর ২০১৬

গাজীপুর মহানগরীর টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হওয়ার সময় বাসচাপায় স্কুলছাত্রী নিহত হওয়ার প্রতিবাদে ও সড়কের উপর ফুট ওভারব্রিজ স্থাপনের দাবিতে টঙ্গী সফিউদ্দিন সরকার একাডেমি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা  ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে।

সোমবার সকালের এ ঘটনার পর পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রাণে আনে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রোববার বিকেলে ওই স্কুলের ৭ম শ্রেণির ছাত্রী তাসনিম আক্তার রাফা ও তার মা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক পার হওয়ার সময় বাসচাপায় আহত হয়। পরে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক রাফাকে মৃত ঘোষণা করেন।

এর প্রতিবাদে সোমবার সকাল সাড়ে ৮টার দিকে একাডেমির সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নেয় শিক্ষার্থীরা। এতে ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

খবর পেয়ে টঙ্গী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের মহাসড়ক থেকে সরিয়ে দিলে বেলা ১১টার দিকে ওই মহাসড়কে যান চলাচল শুরু হয়। তবে এখনও রাস্তার দুই দিকে তীব্র যানজট অব্যাহত রয়েছে।

আমিনুল ইসলাম/এফএ/এমএস