ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ইজিবাইকে চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

প্রকাশিত: ০২:২৮ এএম, ০৬ সেপ্টেম্বর ২০১৬

মহেশখালীতে ইজিবাইকে চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার রাত সাড়ে ১১টার দিকে মহেশখালী পৌরসভার বানিয়ার দোকান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. মোস্তফা (২৫) উক্ত গ্রামের বাদশা মিয়ার ছেলে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, মোস্তফা রাত সাড়ে ১১টার দিকে তার ইজিবাইকটি চার্জে দিতে গিয়ে বিদ্যুতের শর্টসার্কিট  থেকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।

মহেশখালী পৌরসভার মেয়র মকছুদ মিয়া তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

সায়ীদ আলমগীর/এফএ/পিআর

আরও পড়ুন