নড়াইলে দুইপক্ষের সংঘর্ষে নিহত ১
প্রতীকী ছবি
নড়াইলের কালিয়া উপজেলার খড়ড়িয়া গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে আজগর মিনা (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। এসময় পাঁচজন আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কালিয়ার খড়ড়িয়া গ্রামে মিনা ও মোল্যা বংশের মধ্যে বিরোধ চলে আসছিল। এর জের ধরে আজ সকালে দুইপক্ষের মধ্যে উত্তেজনা শুরু হয়। একপর্যায়ে দুইপক্ষের সংঘর্ষ শুরু হলে মিনা পক্ষের আজগর নিহত হন।
এ ব্যাপারে কালিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল গনির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কথা বলতে রাজি হননি।
হাফিজুল নিলু/এফএ/আরআইপি
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ধামরাইয়ে কাভার্ডভ্যান চাপায় পুলিশ কনস্টেবলসহ নিহত ২
- ২ যানজট নিরসনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ৩ নির্বাচনি এলাকায় দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ করতে হবে: গণপূর্তমন্ত্রী
- ৪ বন্ধ বাফার গোডাউনের লোড-আনলোড, অপেক্ষায় সারবোঝাই অর্ধশত ট্রাক
- ৫ যশোরে ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত