মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ আর নেই
নড়াইলে বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আলহাজ আবুল কালাম আজাদ আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। বুধবার সকাল সাড়ে ৯ টায় যশোর শহরে ছেলের (ভাড়া) বাড়িতে মৃত্যুবরণ করেন তিনি।
তিনি মস্তিষ্কে রক্তক্ষরণজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তাঁ বয়স হয়েছিল ৮৪ বছর।
তিনি স্ত্রী, এক ছেলে, তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বুধবার বিকেলে জেলা শিল্পকলা একাডেমি চত্বরে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় পৌর গেরাস্থানে তাকে দাফন করা হবে।
অ্যাডভোকেট আবুল কালাম আজাদ ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে কালিয়া থানার কলাবাড়িয়া গ্রামে মুক্তিকামী মানুষদের সংগঠিত করে প্রশিক্ষণের ব্যবস্থা করেন এবং নড়াইল মহকুমার কালিয়া থানা কমান্ডারের দায়িত্ব পালন করেন।
তিনি নড়াইল জেলা আওয়ামী লীগ ও জেলা আইনজীবী সমিতির সভাপতির দায়িত্বসহ বিভিন্ন সামাজিক ও সাংগঠনিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত ছিলেন।
হাফিজুল নিলু/এসএস/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ধামরাইয়ে কাভার্ডভ্যান চাপায় পুলিশ কনস্টেবলসহ নিহত ২
- ২ যানজট নিরসনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ৩ নির্বাচনি এলাকায় দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ করতে হবে: গণপূর্তমন্ত্রী
- ৪ বন্ধ বাফার গোডাউনের লোড-আনলোড, অপেক্ষায় সারবোঝাই অর্ধশত ট্রাক
- ৫ যশোরে ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত