নড়াইলে গৃহপরিচারিকাকে হত্যার অভিযোগ
নড়াইলে গৃহপরিচারিকা নাজমিন নাহারকে (১৭) হত্যার অভিযোগ পাওয়া গেছে। সোমবার দুপুরে সদর হাসপাতালে মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।
এর আগে রোববার বিকেলে লোহাগড়া উপজেলার জয়পুর গ্রামে নাজমিনের মৃত্যু হয়।
নাজমিনের মা ফরিদা বেগম জানান, লোহাগড়ার জয়পুর এলাকায় মহিউদ্দীন শেখের বাড়িতে গৃহপরিচারিকার কাজ করতো নাজমিন। প্রায় দুই মাস আগে ওই বাড়িতে গৃহপরিচারিকার কাজ নেন তিনি। প্রতিদিনের ন্যায় রোববার সকালেও মহিউদ্দীনের বাড়িতে কাজ করতে যায় নাজমিন।
বিকেল ৩টার দিকে তার (ফরিদা) কাছে খবর আসে নাজমিন মারা গেছে। মেয়ের মৃত্যুর ঘটনায় রোববার রাত ৮টার দিকে গৃহকর্ত্রী লাকি বেগম তাকে ৫০ হাজার টাকা নেয়ার প্রস্তাবও দেন।
নাজমিনের মামা মফিজুর ইসলাম বলেন, মহিউদ্দীনের মেয়ের জামাই রাসেল ওই বাড়িতে থাকেন। প্রায়ই নেশা করে বাড়িতে ফিরে মাতলামিসহ নাজমিনকে মারধর করতেন। রোববারও নাজমিনকে মারধর করে হত্যা করা হয়েছে বলে দাবি করেন তিনি। হত্যার পরে নাজমিনকে গলায় ওড়না পেঁচিয়ে ঘরের মধ্যে ঝুঁলিয়ে রাখা হয়। তবে মহিউদ্দীনের স্ত্রী লাকিসহ তার পরিবারের লোকজন দাবি করেন নাজমিন আত্মহত্যা করেছে।
লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বলেন, ধারণা করা হচ্ছে- নাজমিন আত্মহত্যা করেছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার এটি হত্যা, নাকি আত্মহত্যা তা স্পষ্ট হবে।
হাফিজুল নিলু/এআরএ/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ধামরাইয়ে কাভার্ডভ্যান চাপায় পুলিশ কনস্টেবলসহ নিহত ২
- ২ যানজট নিরসনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ৩ নির্বাচনি এলাকায় দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ করতে হবে: গণপূর্তমন্ত্রী
- ৪ বন্ধ বাফার গোডাউনের লোড-আনলোড, অপেক্ষায় সারবোঝাই অর্ধশত ট্রাক
- ৫ যশোরে ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত