ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

গৃহশিক্ষকের বিরুদ্ধে দুই বোনকে যৌন হয়রানির অভিযোগ

প্রকাশিত: ১০:২৩ এএম, ০৪ অক্টোবর ২০১৬

যশোরের বাঘারপাড়ায় গৃহশিক্ষকের বিরুদ্ধে দুই বোনকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। মঙ্গলবার ওই দুই বোনকে ডাক্তারি পরীক্ষার জন্য যশোর সদর হাসপাতালে নেয়া হয়েছে।
 
স্বজনদের অভিযোগ থেকে জানা গেছে, বাঘারপাড়ার দাদপুর গ্রামের আলতাফ হোসেনের ছেলে মুন্না একই গ্রামের দুই বোনকে প্রাইভেট পড়াত। এরই এক পর্যায়ে বিভিন্ন সময়ে সে দুই বোনকে যৌন হয়রানি করে।

বিষয়টি সোমবার সন্ধ্যায় ঘটনার শিকার ওই দুই ছাত্রীর পরিবার জানতে পারে। এরপর মঙ্গলবার ডাক্তারি পরীক্ষার জন্য পরিবারের সদস্যরা ওই তাদের হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসার জন্য তাদেরকে ভর্তি করা হয়।

হাসপাতালে ভর্তির পর হয়রানির শিকার ওই দুই ছাত্রীর আলামত সংগ্রহ করা হয়েছে। পরীক্ষা-নিরীক্ষার পর আগামী ৭২ ঘণ্টার মধ্যে ধর্ষণের বিষয়টি স্পষ্ট হবে বলে জানিয়েছেন যশোর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. ওহিদুজ্জামান টিটো।

মিলন রহমান/এফএ/আরআইপি