ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

বেনাপোলে ২৮ নারী-পুরুষ আটক

প্রকাশিত: ০১:১৩ পিএম, ০৫ অক্টোবর ২০১৬

যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে অবৈধভাবে পারাপারের অভিযোগে ২৮ নারী-পুরুষকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার তাদের আটক করা হয়।

২৬-বিজিবি বেনাপোল ক্যাম্পের কমান্ডার আব্দুলাহ ওয়াকী জানান, গোপন সংবাদের মাধ্যমে জানা যায়, একদল নারী-পুরুষ ভারতীয় সীমান্ত অতিক্রম করে বাংলাদেশ সীমান্তের গাতিপাড়া নামক স্থানে প্রবেশ করছে। বিজিবি সদস্যরা সেখানে অভিযান চালিয়ে ২৩ জন পুরুষ এবং পাঁচজন মহিলাকে আটক করা হয়।

আটকদের বাড়ি বাংলাদেশের নড়াইল, খুলনা, যশোর, গোপালগঞ্জ জেলার বিভিন্ন এলাকায়। তাদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

জামাল হোসেন/এআরএ/এমএস