অবৈধ অনুপ্রবেশের অভিযোগে বেনাপোলে আটক ২৮
বেনাপোল সীমান্তে চোরাই পথ দিয়ে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করায় ২৮ বাংলাদেশি নারী-পুরুষকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য। বুধবার তাদের আটক করা হয়।
২৬ বিজিবি বেনাপোল ক্যাম্পের কমান্ডার আব্দুল্লাহ ওয়াফী জানান, গোপন সংবাদরে মাধ্যমে জানা যায় একদল নারী পুরুষ ভারত সীমান্ত অতিক্রম করে বাংলাদেশ সীমান্তের গাতিপাড়ায় প্রবেশ করছে। বিজিবি সদস্যরা সেখানে অভিযান চালিয়ে ২৩ জন পুরুষ এবং ৫ জন নারীকে আটক করে।
আটকদের বাড়ি নড়াইল, খুলনা, যশোর, গোপালগঞ্জসহ বিভিন্ন এলাকায়। তিনি আরো জানান, তাদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
জামাল হোসেন/এসএস/আরআইপি
সর্বশেষ - দেশজুড়ে
- ১ বিএনপির প্রতি মানুষের আগ্রহ বেড়েছে: নজরুল ইসলাম মঞ্জু
- ২ নির্বাচনি মাঠে বিএনপি-জামায়াত ও বিদ্রোহীসহ আলোচনায় ১৩ প্রার্থী
- ৩ নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য আমরা প্রস্তুত: নৌবাহিনীর প্রধান
- ৪ প্রতিশ্রুতির চেয়ে বাস্তব উন্নয়নে জোর ভোটারদের
- ৫ মাদারীপুরে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে দুই প্রার্থীকে শোকজ