এসএম সুলতানের ২২তম মৃত্যুবার্ষিকী পালিত
আজ ১০ অক্টোবর (সোমবার) বিশ্ব বরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের ২২তম মৃতুবার্ষিকী। ১৯৯৪ সালের এ দিনে তিনি যশোর সম্মিলিত সামরিক হাসপাতালে মৃত্যুবরণ করেন।
তার মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে নড়াইলে বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে। কর্মসূচির মধ্যে রয়েছে কোরআনখানি, শিল্পীর মাজারে পুস্পমাল্য অর্পণ, মাজার জিয়ারত, শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা, আলোচনা সভা, দোয়া মাহফিল ও পুরস্কার বিতরণ।
সকাল ৮ টায় শিল্পীর মাজারে জেলা প্রশাসন, এসএম সুলতান ফাউন্ডেশন, নড়াইল প্রেসক্লাব, এসএম সুলতান শিশু চারু ও কারুকলা ফাউন্ডেশনসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুস্পমাল্য অর্পণ করা হয়। পরে শিশুস্বর্গে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
হাফিজুল নিলু/এসএস/এবিএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ধামরাইয়ে কাভার্ডভ্যান চাপায় পুলিশ কনস্টেবলসহ নিহত ২
- ২ যানজট নিরসনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ৩ নির্বাচনি এলাকায় দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ করতে হবে: গণপূর্তমন্ত্রী
- ৪ বন্ধ বাফার গোডাউনের লোড-আনলোড, অপেক্ষায় সারবোঝাই অর্ধশত ট্রাক
- ৫ যশোরে ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত