নড়াইলকে ভিক্ষুকমুক্ত ঘোষণা
নড়াইলের কালনা ফেরিঘাট এলাকায় সাইনবোর্ড প্রতিস্থাপনের মধ্য দিয়ে নড়াইল জেলাকে ভিক্ষুক মুক্ত ঘোষণা করলেন খুলনা বিভাগীয় কমিশনার আবদুস সামাদ।
মঙ্গলবার দুপুর ২টায় এ সাইনবোর্ড প্রতিস্থাপন করা হয়। এরপর সদ্য ভিক্ষাবৃত্তি পেশা পরিবর্তন করা বাদামবিক্রেতা লোহাগড়ার কাশিপুর গ্রামের জন্মান্ধ ফারুকের কাছ থেকে বাদাম কেনেন খুলনা বিভাগীয় কমিশনার।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক হেলাল মাহমুদ শরীফ, লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেলিম রেজা, লোহাগড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ ফয়জুল আমির লিটু, লোহাগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিকদার নজরুল ইসলামসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, নড়াইল জেলাকে ভিক্ষুকমুক্ত করতে প্রায় এক বছর ধরে অতিরিক্ত জেলা প্রশাসক সিদ্দিকুর রহমান এবং তিনটি উপজেলার ইউএনওসহ প্রশাসনের কর্মকর্তারা বিভিন্ন অনুদান, গবাদি পশু প্রদানসহ ভিক্ষুকদের কাজে আত্মনিয়োগের মধ্য দিয়ে স্বাবলম্বী করে তোলার চেষ্টা করেছেন।
হাফিজুল নিলু/এএম/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ধামরাইয়ে কাভার্ডভ্যান চাপায় পুলিশ কনস্টেবলসহ নিহত ২
- ২ যানজট নিরসনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ৩ নির্বাচনি এলাকায় দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ করতে হবে: গণপূর্তমন্ত্রী
- ৪ বন্ধ বাফার গোডাউনের লোড-আনলোড, অপেক্ষায় সারবোঝাই অর্ধশত ট্রাক
- ৫ যশোরে ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত