নড়াইলে মেলায় জুয়া বন্ধের দাবিতে মানববন্ধন
নড়াইলের ঐতিহ্যবাহী কুড়িডোব মাঠে হস্ত-বস্ত্র ও শিল্প মেলার নামে র্যাফেল ড্র ও জুয়া বন্ধের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও কর্মসূচি পালিত হয়েছে। রোববার বেলা সাড়ে ১১টায় এসব কর্মসূচি পালন করা হয়।
সচেতন নাগরিক সমাজের আয়োজনে নড়াইল আদালত সড়কে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ ও শিক্ষার্থীদের অংশগ্রহণে মানবন্ধন কর্মসূচি পালিত হয়।
মানবন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এ সময় জেলা প্রশাসকের গেটে ঘেরাও কর্মসূচি পালন করা হয়।
বক্তৃতা করেন সচেতন নাগরিক কমিটির আহ্বায়ক ও জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার অ্যাডভোকেট এস এ মতিন, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট শরীফ হুমায়ুন কবীর, সদর উপজেলা নারী ভাইস চেয়ারম্যান স্বপ্না সেন, জেলা ওয়াকার্স পাটির সাধারণ সম্পাদক অ্যাড. নজরুল ইসলাম।
জেলা জাতীয় পার্টির সভাপতি শরীফ মুনির হোসেন, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সম্পাদক কাজী হাফিজুর রহমান, জাসদ নেতা শরীফ আরিফ নাছির, নারীনেত্রী আঞ্জুমান আরা, রওশন আরা কবির লিলি, অ্যাডভোকেট কাজী বশিরুল হক, মাওলানা মনিরুজ্জামান প্রমুখ।
বক্তারা অবিলম্বে ঐতিহ্যবাহী কুড়িডোব মাঠকে বাচাঁতে হস্ত-বস্ত্র শিল্প মেলার নামে অবৈধ স্থাপনা তৈরি করে মাঠ নষ্ট করে মাসব্যাপী বিণিজ্য মেলায় র্যাফেল ড্র ও জুয়া বন্ধের জন্য জেলা প্রশাসনের প্রতি জোর দাবি জানান।
ঘেরাও কর্মসূচি চলাকালে জেলা প্রশাসক মো. হেলাল মাহমুদ শরীফ আন্দোলনকারীদের মাঝে আসেন এবং র্যাফেল ড্র বন্ধ করার ঘোষণা দেন। র্যাফেল ড্র ও জুয়া বন্ধের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের মধ্যদিয়ে আন্দোলন স্থগিত করা হয়।
হাফিজুল নিলু/এসএস/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ধামরাইয়ে কাভার্ডভ্যান চাপায় পুলিশ কনস্টেবলসহ নিহত ২
- ২ যানজট নিরসনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ৩ নির্বাচনি এলাকায় দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ করতে হবে: গণপূর্তমন্ত্রী
- ৪ বন্ধ বাফার গোডাউনের লোড-আনলোড, অপেক্ষায় সারবোঝাই অর্ধশত ট্রাক
- ৫ যশোরে ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত