ধর্ষণে ব্যর্থ হয়ে স্কুলছাত্রীকে জিভ টেনে নির্যাতন
এবার ধর্ষণে ব্যর্থ হয়ে স্কুলছাত্রীর জিভ টেনে নির্যাতন চালিয়েছে এক বখাটে। এ ঘটনায় ওই ছাত্রীর মুখমণ্ডল জখম করা হয়েছে। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।
বৃহস্পতিবার সকালে পিরোজপুরের মঠবাড়িয়ায় এ ঘটনা ঘটে। এ ঘটনার পর পালানোর চেষ্টাকালে সঞ্জিব মিস্ত্রী নামের ওই বখাটেকে আটক করে পুলিশকে খবর দেন স্থানীয়রা। সঞ্জিব মিস্ত্রী পার্শ্ববর্তী শরণখোলা উপজেলার রাজেশ্বর গ্রামের ধলু মিস্ত্রীর ছেলে।
স্থানীয় সূত্র জানায়, বিদ্যালয়ে যাওয়ার পথে ৭ম শ্রেণির ওই ছাত্রীকে সঞ্জিব মিস্ত্রী (২৮) তুলে নিয়ে ধর্ষণচেষ্টা চালায়। এ সময় ওই ছাত্রী চিৎকার দিলে হত্যার হুমকি দিয়ে ওই বখাটে মুখের মধ্যে হাত দিয়ে জিভ টেনে এনে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন চালায়। এতে ওই ছাত্রীর মুখমণ্ডল জখম হয়। পরে স্থানীয়রা ছাত্রীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
এলাকাবাসী জানায়, গত এক সপ্তাহ আগে সঞ্জিব উপজেলার আমড়াগাছিয়া গ্রামের ফুফাতো ভাই নীল রতনের বাড়িতে বেড়াতে আসে।
মঠবাড়িয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এএম/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ যানজট নিরসনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ২ নির্বাচনি এলাকায় দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ করতে হবে: গণপূর্তমন্ত্রী
- ৩ বন্ধ বাফার গোডাউনের লোড-আনলোড, অপেক্ষায় সারবোঝাই অর্ধশত ট্রাক
- ৪ যশোরে ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত
- ৫ অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় হয় না : ড. মোশাররফ