পিরোজপুরে ৮ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
পিরোজপুরে অভিযান চালিয়ে আট হাজার ৫০০ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে মৎস্য বিভাগ। শনিবার সকালে জব্দ এসব জাল বলেশ্বর ব্রিজ সংলগ্ন মাঠে ভস্মীভূত করা হয়।
মৎস্য অধিদফতর ও ভ্রাম্যমাণ আদালত বলেশ্বর ও কঁচা নদীতে বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে এসব জাল জব্দ করে।
সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তপন কুমার বেপারী জানান, ৮ হাজার ৫০০ মিটার জাল জব্দ করা হয়েছে। জব্দকৃত জালের মূল্য আনুমানিক ৬ লাখ ৫০ হাজার টাকা। এসব জাল স্থানীয় বলেশ্বর সংলগ্ন মাঠে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। চলতি মৎস্য প্রজনন মৌসুমে এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
হাসান মামুন/এএম/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ যানজট নিরসনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ২ নির্বাচনি এলাকায় দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ করতে হবে: গণপূর্তমন্ত্রী
- ৩ বন্ধ বাফার গোডাউনের লোড-আনলোড, অপেক্ষায় সারবোঝাই অর্ধশত ট্রাক
- ৪ যশোরে ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত
- ৫ অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় হয় না : ড. মোশাররফ