কালিয়ায় নদী ভাঙনে ৫০টি পরিবার দিশেহারা
নড়াইলের কালিয়ায় নবগঙ্গা নদীর পানি কমতে শুরু করলেও ইতোমধ্যে সালামাবাদ ইউনিয়নের দেবীপুর গ্রামের প্রায় ৫০টি বাড়ি, মন্দির, সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মূল্যবান গাছপালা নদী গর্ভে বিলীন হয়ে গেছে। নদী ভাঙা পরিবার নিঃস্ব হয়ে মানবেতর জীবনযাপন করছেন।
সরেজমিনে দেখা যায়, উপজেলার সালামাবাদ ইউপির দেবীপুর গ্রামের অমেত্য, গোবিন্দ, নিখিল, নিরাপদ, মিহির, শুশান্ত, শুভ্র, সুবাস, শ্যামা, সাধু, বিজন, দুলাল, প্রভাষ, দিলীপ, নব, কৃষ্ণ, শৈলেন, পংকজ, হরষিৎ, বিপুল, বিদ্যুৎ, দুলাল, জাহাঙ্গীর, হাসান, একরাম, আজিবর, ফুলমিয়া, সালাম, মিজান, তুজিবর, হারু, মনিরুল, হামিদ, খালেক, আলী, দবিরসহ প্রায় ৫০ জনের ঘর-বাড়ি নদী ভাঙনে নিঃশেষ হয়ে গেছে।
এছাড়া উপজেলার দাশনাওরা, নওয়াগ্রাম, চাঁদেরচর, তেলিডাঙ্গা,পেড়লীস্থান ও বুড়িখালী গ্রাম নবগঙ্গা নদীর ভাঙনের কবলে পড়েছে।
এ প্রসঙ্গে সালামাবাদ ইউপি চেয়ারম্যান এফ এম শামীম আহম্মেদ বলেন, নদীভাঙা মানুষের সহযোগিতা করার পাশাপাশি প্রতিকারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।
একই প্রসঙ্গে পানি উন্নয়ন বোর্ডের জেলা নির্বাহী প্রকৌশলী মো. শরীফুল ইসলাম বলেন, সালামাবাদ ইউপির দেবীপুর ভাঙনরোধের কাজের বিষয়ে অদ্যাবধী কোনো পরিকল্পনা নেই।
হাফিজুল নিলু/এএম/এবিএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ধামরাইয়ে কাভার্ডভ্যান চাপায় পুলিশ কনস্টেবলসহ নিহত ২
- ২ যানজট নিরসনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ৩ নির্বাচনি এলাকায় দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ করতে হবে: গণপূর্তমন্ত্রী
- ৪ বন্ধ বাফার গোডাউনের লোড-আনলোড, অপেক্ষায় সারবোঝাই অর্ধশত ট্রাক
- ৫ যশোরে ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত