নড়াইল জেলা বিএনপির সম্পাদক কারাগারে
নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল কাদের শিকদারকে কারাগারে পাঠিয়েছেন আদালত। সোমবার দুপুর ২টায় সদর আমলী আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জাহিদুল আজাদ এ আদেশ দেন।
মামলার বিবরণে জানা যায়, ২০১৫ সালের ১০ জানুয়ারি রাত সাড়ে ৯টার দিকে নড়াইল শহরের রূপগঞ্জে ঢাকাগামী ঈগল পরিবহনের যাত্রীবাহী বাসে এবং ওই দিন গভীর রাতে নড়াইল-যশোর সড়কের দুর্বাজুড়িতে একটি পণ্যবাহী ট্রাকে আগুন দেয়ার অভিযোগে জেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল কাদের শিকদারসহ বিএনপির কয়েকজন নেতার নামে সদর থানায় মামলা দায়ের করে পুলিশ।
এই দুইটি নাশকতার মামলায় সোমবার হাজিরা দিলে আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণের আদেশ দেন।
হাফিজুল নিলু/এআরএ/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ধামরাইয়ে কাভার্ডভ্যান চাপায় পুলিশ কনস্টেবলসহ নিহত ২
- ২ যানজট নিরসনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ৩ নির্বাচনি এলাকায় দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ করতে হবে: গণপূর্তমন্ত্রী
- ৪ বন্ধ বাফার গোডাউনের লোড-আনলোড, অপেক্ষায় সারবোঝাই অর্ধশত ট্রাক
- ৫ যশোরে ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত