ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ঘুষ গ্রহণের অভিযোগে ভূমি কর্মকর্তা গ্রেফতার

প্রকাশিত: ১২:৩০ পিএম, ১৩ নভেম্বর ২০১৬

কুমিল্লায় ঘুষ গ্রহণের অভিযোগে আল-মামুন নাম এক ভূমি কর্মকর্তাকে গ্রেফতার করা হয়েছে। রোববার বিকেলে কুমিল্লা মহানগরীর হাউজিং এস্টেট এলাকা থেকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) কুমিল্লার উপ-পরিচালক আবুল কালাম আজাদের নেতৃত্বে একটি দল তাকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আল-মামুন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কুড়িনাল গ্রামের মৃত মো. ফজর আলীর ছেলে।

জানা যায়, ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার হরষপুর ইউনিয়ন ভূমি অফিসের সহকারী কর্মকর্তা হিসেবে কর্মরত থেকে আল-মামুন বিভিন্ন ব্যক্তির কাছ থেকে জমি খারিজের নামে ৩ লাখ ৭৫ টাকা ঘুষ গ্রহণ করেন।

দুদক-কুমিল্লা সমন্বিত কার্যালয়ের উপ-পরিচালক আবুল কালাম আজাদ জানান, ওই অভিযোগে তিনি বাদী হয়ে আল-মামুনের বিরুদ্ধে চলতি বছরের গত ১৬ আগস্ট ব্রাহ্মণবাড়িয়া থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় রোববার তাকে কুমিল্লা নগরীর হাউজিং এস্টেট এলাকা থেকে গ্রেফতার করা হয়।  

কামাল উদ্দিন/এআরএ/পিআর