ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

যানজট নেই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে, স্বস্তিতে বাড়ি ফিরছে মানুষ

এম মাঈন উদ্দিন | প্রকাশিত: ১২:৩৬ পিএম, ১৭ মার্চ ২০২৬

শুরু হয়েছে ঈদের ছুটি। এই ছুটিতে প্রিয়জনদের সঙ্গে নির্বিঘ্নে ঈদের আনন্দ ভাগাভাগি করতে আপন নীড়ে নিরাপদে ছুটে যাচ্ছেন সবাই। এর মধ্যে স্বস্তির খবর হলো এবারের ঈদ যাত্রায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কোনো যানজট নেই। ফলে স্বস্তি নিয়েই বাড়ি ফিরছে মানুষ।

মঙ্গলবার ( ১৭ মার্চ) সকাল থেকে ঘরমুখো মানুষের যাত্রা শুরু হয়। দুপুর ১২টা পর্যন্ত কোথাও যানজট লক্ষ্য করা যায়নি।

সকাল থেকে মহাসড়কের বিভিন্ন স্পট ঘুরে দেখা গেছে, যানবাহনের চাপ কিছুটা বাড়লেও নেই তেমন যানজট। চট্টগ্রাম বন্দর থেকে পণ্যবোঝায় গাড়ির সংখ্যাও কমে গেছে। ঢাকা থেকে চট্টগ্রামুখী কিছু পণ্যবাহী গাড়ি দেখা গেছে।

এদিকে মহাসড়কে যানজট ও চুরি ডাকাতিসহ অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ দায়িত্ব পালন করছে। চট্টগ্রাম জেলার প্রবেশদ্বার ধুমঘাট ব্রিজ থেকে বড় দারোগারহাট পর্যন্ত সীতাকুন্ড উপজেলার সিটি গেইট পর্যন্ত ৬২ কিলোমিটার সড়কে সারাদেশের মতো তৎপর রয়েছে পুলিশ।

বারইয়ারহাট-মাদারবাড়ি রুটে চলাচল করা চয়েস বাসের চালক জসীম উদ্দিন জানান, ঈদে গাড়ি চালানো নিয়ে কিছুটা চিন্তিত ছিলাম। বিগত এক সপ্তাহ ধরে ফিলিং স্টেশনগুলোর সামনে যানজট লেগে ছিল। এছাড়া সীতাকুণ্ডের কিছু স্পটেও যানজট লেগে থাকে। তবে ওই তুলনায় রাস্তা ফাঁকা বলা যায়।

চট্টগ্রাম শহর থেকে মিরসরাইয়ের মস্তাননগর আসা উত্তরা বাসের যাত্রী আবু নছর বলেন, মাদারবাড়ি থেকে দেড় ঘণ্টায় গন্তব্যে চলে আসছি। কোথাও যানজট ছিল না। অন্যবছরের তুলনায় স্বস্তির যাত্রা ছিল।

জানা গেছে, মহাসড়কের পাশে অবৈধ দোকান ও স্থাপনা উচ্ছেদ, ফিটনেসবিহীন গাড়ি জব্দ, তিন চাকার গাড়ি আটক এবং ছিনতাই রোধে কুইক সার্ভিস টিম প্রস্তুত রয়েছে। সড়কে বিকল গাড়ি মেরামতের জন্য ৪টি গ্যারেজ, ১টি রেকার, দুর্ঘটনায় জরুরি সেবা দিতে ১টি অ্যাম্বুলেন্স, ২টি মোবাইল টিম সার্বক্ষণিক প্রস্তুত রয়েছে।

কুমিরা হাইওয়ে পুলিশের ইনচার্জ জাকির রাব্বানি বলেন, মহাসড়কে ঈদ যাত্রী নিরাপদ করতে আমরা সার্বক্ষণিক কাজ করে যাচ্ছি। মহাসড়কের যেসব এলাকায় বাজার ও বাসস্ট্যান্ড রয়েছে, সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নিষিদ্ধ তিন চাকার গাড়ি মহাসড়কে ফেলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। মহাসড়কের একাধিক স্থানে সিসি ক্যামেরার মাধ্যমে সড়কের অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে।

জোরারগঞ্জ হাইওয়ে পুলিশের ইনচার্জ মোহাম্মদ জাকারিয়া বলেন, সড়কে শৃঙ্খলা ফেরাতে ও ঈদযাত্রা নির্বিঘ্ন করতে আমরা নিরলসভাবে দিনরাত কাজ করে যাচ্ছি। মহাসড়কে কোনো ধরনের যানজট ও অপ্রীতিকর ঘটনা নেই। বিগত সময়ের মধ্যে এবার একেবারে স্বস্তি নিয়ে বাড়ি যাচ্ছে লোকজন।

এম মাঈন উদ্দিন/এনএইচআর/এএসএম

টাইমলাইন

  1. ০২:১০ পিএম, ১৭ মার্চ ২০২৬ নৌপথে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সব ধরনের ব্যবস্থার নির্দেশ প্রতিমন্ত্রীর
  2. ০১:৫৭ পিএম, ১৭ মার্চ ২০২৬ ঈদযাত্রা নিরাপদ রাখতে ৩ স্তরের নিরাপত্তা র‍্যাবের, মাঠে ৩২ টিম
  3. ০১:৫৫ পিএম, ১৭ মার্চ ২০২৬ ভোগান্তি নেই পাটুরিয়া ফেরিঘাটে, নির্বিঘ্নে বাড়ি ফিরছে মানুষ
  4. ০১:৪০ পিএম, ১৭ মার্চ ২০২৬ ঈদযাত্রায় সর্বোচ্চ নিরাপত্তা, চেকপোস্ট-টহলে র‍্যাব-পুলিশ
  5. ০১:১৫ পিএম, ১৭ মার্চ ২০২৬ সদরঘাটে যাত্রী নিরাপত্তায় তল্লাশি জোরদার
  6. ১২:৫৭ পিএম, ১৭ মার্চ ২০২৬ ট্রেনে ঈদের ফিরতি যাত্রা: ২৮ মার্চের টিকিট মিলবে বুধবার
  7. ১২:৪৪ পিএম, ১৭ মার্চ ২০২৬ ‘কত টাকা লাগবে জানতে চেয়েছিলাম, বললো ফ্রি’, অবাক রাইফা
  8. ১২:৪০ পিএম, ১৭ মার্চ ২০২৬ ঈদের দিন মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে
  9. ১২:৩৬ পিএম, ১৭ মার্চ ২০২৬ যানজট নেই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে, স্বস্তিতে বাড়ি ফিরছে মানুষ
  10. ১২:৩৩ পিএম, ১৭ মার্চ ২০২৬ নারায়ণগঞ্জে অধিক মূল্যে বাসের টিকিট বিক্রি, জরিমানা
  11. ১২:২৭ পিএম, ১৭ মার্চ ২০২৬ যাত্রীর চাপহীন নির্বিঘ্ন ঈদযাত্রা
  12. ১২:২১ পিএম, ১৭ মার্চ ২০২৬ ঈদের ছুটিতে গাজীপুর ছাড়ছেন ঘরমুখী মানুষ
  13. ১১:২১ এএম, ১৭ মার্চ ২০২৬ ‘ট্রেনের টিকিট পাইনি, তাই বাসে যাচ্ছি’
  14. ১১:১১ এএম, ১৭ মার্চ ২০২৬ যাত্রী সংকটে বাস, কাউন্টারে পরিবহন শ্রমিকদের হাঁক-ডাক
  15. ১১:১১ এএম, ১৭ মার্চ ২০২৬ ট্রাকচাপায় মোটরসাইকেলের ৩ আরোহী নিহত, সবাই একই পরিবারের
  16. ১১:০৩ এএম, ১৭ মার্চ ২০২৬ ঈদযাত্রার আরেক নাম ‘মৃত্যুর মিছিল’
  17. ১০:০৫ এএম, ১৭ মার্চ ২০২৬ অব্যবস্থাপনা আর দখলে বগুড়া শহরে তীব্র যানজট
  18. ০৯:৩৯ এএম, ১৭ মার্চ ২০২৬ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে স্বস্তির ঈদযাত্রা
  19. ০৯:২৫ এএম, ১৭ মার্চ ২০২৬ ঈদের ছুটিতে নারায়ণগঞ্জ ছাড়ছে মানুষ
  20. ০৯:১৮ এএম, ১৭ মার্চ ২০২৬ ঈদযাত্রা: কমিউটার ট্রেনের টিকিট পেতে দীর্ঘ লাইন
  21. ০৮:৪৮ এএম, ১৭ মার্চ ২০২৬ কমলাপুরে ঘরমুখো মানুষের স্রোত
  22. ০৮:২২ এএম, ১৭ মার্চ ২০২৬ যমুনা সেতু দিয়ে একদিনে ৩৫ হাজার গাড়ি পারাপার
  23. ০৮:২১ এএম, ১৭ মার্চ ২০২৬ ঈদে বাড়ি ফেরা: বাস-রিকশা-মোটরবাইকে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ
  24. ০৮:১৮ এএম, ১৭ মার্চ ২০২৬ যমুনা সেতু মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে, একদিনে টোল ৩ কোটি
  25. ০৮:০৭ এএম, ১৭ মার্চ ২০২৬ ঝুঁকি জেনেও মোটরসাইকেলে ২০ লাখ পরিবারের ঈদযাত্রা
  26. ০৮:০৭ এএম, ১৭ মার্চ ২০২৬ যানজটপ্রবণ ২৬০ জায়গা চিহ্নিত করা হয়েছে: সেতুমন্ত্রী
  27. ০৮:৫৩ পিএম, ১৬ মার্চ ২০২৬ সন্ধ্যার পর দূরপাল্লার বাসে চাপ বেড়েছে, কাউন্টারে ভিড়
  28. ০৫:৪৬ পিএম, ১৬ মার্চ ২০২৬ অফিস শেষে ঢাকা ছাড়ছেন অনেকে, পথে পথে তীব্র যানজট
  29. ০৫:০৬ পিএম, ১৬ মার্চ ২০২৬ ঈদযাত্রায় বড় কোনো চ্যালেঞ্জ নেই, সেবা নিশ্চিতে নির্দেশ দেওয়া হয়েছে
  30. ০৪:১৯ পিএম, ১৬ মার্চ ২০২৬ ইউরোপ-আমেরিকা যাত্রায় যুদ্ধের ধাক্কা, ভাড়া বেড়েছে কয়েকগুণ
  31. ০৪:০১ পিএম, ১৬ মার্চ ২০২৬ ঈদে সদরঘাটে কুলি সেবা ফ্রি, থাকবে ২০০ স্বেচ্ছাসেবক
  32. ০৩:৪৫ পিএম, ১৬ মার্চ ২০২৬ সদরঘাটে ফ্রি হুইলচেয়ার সেবা, সহজে লঞ্চে উঠতে পেরে খুশি রোকেয়া বেগম
  33. ০২:২৪ পিএম, ১৬ মার্চ ২০২৬ ঈদে যাত্রীসেবায় প্রস্তুত সদরঘাট, বাড়ি ফিরবেন প্রায় ১০ লাখ মানুষ
  34. ০১:৫৬ পিএম, ১৬ মার্চ ২০২৬ সদরঘাটে হয়রানি বন্ধে বিশেষ উদ্যোগ, ভাড়া কমছে ১০ শতাংশ
  35. ০১:০৭ পিএম, ১৬ মার্চ ২০২৬ চাপ বেড়েছে যমুনা সেতু মহাসড়কে, একদিনে টোল ২ কোটি ৩৯ লাখ
  36. ১২:৪০ পিএম, ১৬ মার্চ ২০২৬ ঈদযাত্রায় ভোগাবে যেসব মহাসড়ক
  37. ১২:১০ পিএম, ১৬ মার্চ ২০২৬ ঈদ এলে প্রতিবছর চন্দ্রাতে কেন যানজট লেগে থাকে
  38. ১১:১৩ এএম, ১৬ মার্চ ২০২৬ আজই শুরু হচ্ছে ঈদযাত্রা, যানজট এড়াতে ধাপে ধাপে ছুটি হবে পোশাক কারখানা
  39. ০৯:৫৬ এএম, ১৬ মার্চ ২০২৬ শ্রীমঙ্গলে তীব্র যানজটে ভোগান্তি, বাইপাস সড়ক নির্মাণের দাবি
  40. ০৯:৪৬ এএম, ১৬ মার্চ ২০২৬ জানা গেলো সড়কে ঈদযাত্রায় বাস সংকটের কারণ
  41. ০৮:০৯ পিএম, ১৫ মার্চ ২০২৬ যে কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রতিবছর যানজট
  42. ০২:৫৮ পিএম, ১৫ মার্চ ২০২৬ যমুনা সেতুতে একদিনে ২ কোটি ২৭ লাখ টাকা টোল আদায়
  43. ১০:৪৮ এএম, ১৫ মার্চ ২০২৬ ঈদযাত্রায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গলার কাঁটা অটোরিকশা