ঈদের ছুটিতে গাজীপুর ছাড়ছেন ঘরমুখী মানুষ
শুরু হয়েছে ঈদের ছুটি। ইতোমধ্যে ঈদকে কেন্দ্র করে সরকার টানা সাতদিনের ছুটি ঘোষণা করেছেন। এই ছুটিতে রাজধানী ঢাকার মতো গাজীপুর ছাড়তে শুরু করেছে ঘরমুখো মানুষ। মঙ্গলবার (১৭ মার্চ) সকালে গাজীপুরের চন্দ্রা ও ব্যস্ততম চন্দনা চৌরাস্তা এলাকায় দেখা গেছে যাত্রীদের ভিড়।
সোমবার (১৬ মার্চ) সরকারি অফিসগুলোতে ৭ দিনের সরকারি ছুটি শুরু হয়ে যাওয়ার পর বিকেল থেকেই যাত্রীদের গন্তব্যে যাওয়ার ব্যস্ততা লক্ষ্য করা যায়।
সরেজমিনে দেখা যায়, অনেকেই গণপরিবহণে আবার অনেকেই ব্যক্তিগত যানবাহনে করে গন্তব্যের দিকে যাত্রা শুরু করেন। এছাড়া গাজীপুরের পোশাক কারখানাগুলো ধাপে ধাপে ছুটি হওয়ায় মহাসড়কে যাত্রীদের চাপ অনেকটাই কম। উত্তরাঞ্চলের ২৬ জেলার প্রবেশপথ চন্দ্রা বাস টার্মিনাল থেকে একের পর এক দূরপাল্লার যানবাহন যাত্রী নিয়ে ছেড়ে যাচ্ছে।
এদিকে চন্দ্রা বাস টার্মিনালে থাকা কাউন্টারগুলোতে টিকিট বিক্রি বন্ধ থাকায় বেশিরভাগ যাত্রীরা দরদাম করে বাসে উঠছেন। যাত্রীদের কেউ কেউ বেশি ভাড়ার অভিযোগ আনলেও বাস চালকরা তা অস্বীকার করেছেন।
অন্যদিকে পরিবহন শ্রমিকরা জানান, অন্য সময়ে তারা নির্ধারিত ভাড়া চাইতেও কম হারায় লোক পরিবহন করতেন। ঈদকে সামনে রেখে ভাড়া কম নেওয়া হয় না। তাই অনেকে বেশি ভাড়া নেওয়া হচ্ছে বলে দাবি করছেন বলেও জানান তিনি।
চন্দ্রা বাস টার্মিনাল এলাকার হানিফ পরিবহণ বাস কাউন্টার মালিক আব্দুল মান্নান বলেন, এবছর ঈদে চন্দ্রা এলাকার সব কাউন্টার বন্ধ করে দেওয়া হয়েছে। অনলাইনের মাধ্যমে আগাম টিকিট কেটে যাত্রীরা বাসে উঠে যাচ্ছে। যার ফলে চন্দ্রা বাস টার্মিনালে আগের মতো ভোগান্তি থাকার সম্ভাবনা নেই।
শ্যামলী পরিবহনের চালক রহমত আলী আকন্দ বলেন, ঈদের দুই একদিন আগে যেনো বড় ধরণের ভোগান্তি না হয় তার জন্য আগেই মানুষজন চলে যাচ্ছে। আমরা আজ থেকেই ঈদের যাত্রী বহন শুরু করেছি। গাবতলী বাস টার্মিনাল থেকে চন্দ্রা পর্যন্ত আসতেই বাস ভরে গেছে। সব স্টেশনে যাত্রীদের ভিড় দেখা গেছে।
রংপুরগামী যাত্রী সাইফুল ইসলাম বলেন, পরিবারের সদস্যদের নিয়ে আগে আগেই চলে যাচ্ছি। অনেকটাই আরামদায়কভাবে গড়িতে উঠেছি। ভালো সিট পেয়েছি, টাকা একটু বেশি হলেও ভোগান্তি অনেক কম হচ্ছে।
ভোগড়া বাইপাস এলাকার পেয়ারা বাগান কাউন্টারে দেখা গেছে, রংপুর, দিনাজপুর, পঞ্চগড়, নীলফামারী, নাটোর, নওগাঁ, লালমনিরহাটসহ উত্তরাঞ্চলের জেলাগুলোর যাত্রীরা এখানে ভোর থেকেই ভিড় করছেন। মুহূর্তের মধ্যেই যাত্রীবাহী বাসগুলো যাত্রীতে পরিপূর্ণ হয়ে উত্তরাঞ্চলের দিকে যাত্রা শুরু করে দিচ্ছেন।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পরিদর্শক ট্রাফিক তরিকুল ইসলাম জানিয়েছেন, সড়কে শৃঙ্খলা বজায় রাখার জন্য পর্যাপ্ত সংখ্যক আইন-শৃঙ্খলা বাহিনী নিয়োজিত রয়েছে। এছাড়া বেশ কিছু স্বেচ্ছাসেবক ও কাজ করছেন। যানজট তৈরি হওয়ার মত কোন পরিস্থিতি এখনো পর্যন্ত হয়নি। মানুষ নির্বিঘ্নে ঈদ উদযাপনে গ্রামের বাড়ি যাওয়ার পথকে সহজ করার জন্য আমরা কাজ করছি। আশা করছি কোন প্রকার ভোগান্তি ছাড়াই তারা গন্তব্যে যেতে পারবেন।
নাওজোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাউগাতুল আলম বলেন, এ বছর ঈদ যাত্রা নিরাপদ করতে ইতোমধ্যেই আমাদের অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। একাধিক কন্ট্রোল টাওয়ার স্থাপন করা হয়েছে। প্রতি মুহূর্তে নজরদারি রাখা হচ্ছে। সড়কে ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন্ধ, ভাড়া নৈরাজ্যতা বন্ধের পাশাপাশি নিরাপদ যাত্রা নিশ্চিতে আমরা তিন শতাধিক পুলিশ কাজ করছি।
মো. আমিনুল ইসলাম/এনএইচআর/এএসএম
টাইমলাইন
- ০২:১০ পিএম, ১৭ মার্চ ২০২৬ নৌপথে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সব ধরনের ব্যবস্থার নির্দেশ প্রতিমন্ত্রীর
- ০১:৫৭ পিএম, ১৭ মার্চ ২০২৬ ঈদযাত্রা নিরাপদ রাখতে ৩ স্তরের নিরাপত্তা র্যাবের, মাঠে ৩২ টিম
- ০১:৫৫ পিএম, ১৭ মার্চ ২০২৬ ভোগান্তি নেই পাটুরিয়া ফেরিঘাটে, নির্বিঘ্নে বাড়ি ফিরছে মানুষ
- ০১:৪০ পিএম, ১৭ মার্চ ২০২৬ ঈদযাত্রায় সর্বোচ্চ নিরাপত্তা, চেকপোস্ট-টহলে র্যাব-পুলিশ
- ০১:১৫ পিএম, ১৭ মার্চ ২০২৬ সদরঘাটে যাত্রী নিরাপত্তায় তল্লাশি জোরদার
- ১২:৫৭ পিএম, ১৭ মার্চ ২০২৬ ট্রেনে ঈদের ফিরতি যাত্রা: ২৮ মার্চের টিকিট মিলবে বুধবার
- ১২:৪৪ পিএম, ১৭ মার্চ ২০২৬ ‘কত টাকা লাগবে জানতে চেয়েছিলাম, বললো ফ্রি’, অবাক রাইফা
- ১২:৪০ পিএম, ১৭ মার্চ ২০২৬ ঈদের দিন মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে
- ১২:৩৬ পিএম, ১৭ মার্চ ২০২৬ যানজট নেই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে, স্বস্তিতে বাড়ি ফিরছে মানুষ
- ১২:৩৩ পিএম, ১৭ মার্চ ২০২৬ নারায়ণগঞ্জে অধিক মূল্যে বাসের টিকিট বিক্রি, জরিমানা
- ১২:২৭ পিএম, ১৭ মার্চ ২০২৬ যাত্রীর চাপহীন নির্বিঘ্ন ঈদযাত্রা
- ১২:২১ পিএম, ১৭ মার্চ ২০২৬ ঈদের ছুটিতে গাজীপুর ছাড়ছেন ঘরমুখী মানুষ
- ১১:২১ এএম, ১৭ মার্চ ২০২৬ ‘ট্রেনের টিকিট পাইনি, তাই বাসে যাচ্ছি’
- ১১:১১ এএম, ১৭ মার্চ ২০২৬ যাত্রী সংকটে বাস, কাউন্টারে পরিবহন শ্রমিকদের হাঁক-ডাক
- ১১:১১ এএম, ১৭ মার্চ ২০২৬ ট্রাকচাপায় মোটরসাইকেলের ৩ আরোহী নিহত, সবাই একই পরিবারের
- ১১:০৩ এএম, ১৭ মার্চ ২০২৬ ঈদযাত্রার আরেক নাম ‘মৃত্যুর মিছিল’
- ১০:০৫ এএম, ১৭ মার্চ ২০২৬ অব্যবস্থাপনা আর দখলে বগুড়া শহরে তীব্র যানজট
- ০৯:৩৯ এএম, ১৭ মার্চ ২০২৬ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে স্বস্তির ঈদযাত্রা
- ০৯:২৫ এএম, ১৭ মার্চ ২০২৬ ঈদের ছুটিতে নারায়ণগঞ্জ ছাড়ছে মানুষ
- ০৯:১৮ এএম, ১৭ মার্চ ২০২৬ ঈদযাত্রা: কমিউটার ট্রেনের টিকিট পেতে দীর্ঘ লাইন
- ০৮:৪৮ এএম, ১৭ মার্চ ২০২৬ কমলাপুরে ঘরমুখো মানুষের স্রোত
- ০৮:২২ এএম, ১৭ মার্চ ২০২৬ যমুনা সেতু দিয়ে একদিনে ৩৫ হাজার গাড়ি পারাপার
- ০৮:২১ এএম, ১৭ মার্চ ২০২৬ ঈদে বাড়ি ফেরা: বাস-রিকশা-মোটরবাইকে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ
- ০৮:১৮ এএম, ১৭ মার্চ ২০২৬ যমুনা সেতু মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে, একদিনে টোল ৩ কোটি
- ০৮:০৭ এএম, ১৭ মার্চ ২০২৬ ঝুঁকি জেনেও মোটরসাইকেলে ২০ লাখ পরিবারের ঈদযাত্রা
- ০৮:০৭ এএম, ১৭ মার্চ ২০২৬ যানজটপ্রবণ ২৬০ জায়গা চিহ্নিত করা হয়েছে: সেতুমন্ত্রী
- ০৮:৫৩ পিএম, ১৬ মার্চ ২০২৬ সন্ধ্যার পর দূরপাল্লার বাসে চাপ বেড়েছে, কাউন্টারে ভিড়
- ০৫:৪৬ পিএম, ১৬ মার্চ ২০২৬ অফিস শেষে ঢাকা ছাড়ছেন অনেকে, পথে পথে তীব্র যানজট
- ০৫:০৬ পিএম, ১৬ মার্চ ২০২৬ ঈদযাত্রায় বড় কোনো চ্যালেঞ্জ নেই, সেবা নিশ্চিতে নির্দেশ দেওয়া হয়েছে
- ০৪:১৯ পিএম, ১৬ মার্চ ২০২৬ ইউরোপ-আমেরিকা যাত্রায় যুদ্ধের ধাক্কা, ভাড়া বেড়েছে কয়েকগুণ
- ০৪:০১ পিএম, ১৬ মার্চ ২০২৬ ঈদে সদরঘাটে কুলি সেবা ফ্রি, থাকবে ২০০ স্বেচ্ছাসেবক
- ০৩:৪৫ পিএম, ১৬ মার্চ ২০২৬ সদরঘাটে ফ্রি হুইলচেয়ার সেবা, সহজে লঞ্চে উঠতে পেরে খুশি রোকেয়া বেগম
- ০২:২৪ পিএম, ১৬ মার্চ ২০২৬ ঈদে যাত্রীসেবায় প্রস্তুত সদরঘাট, বাড়ি ফিরবেন প্রায় ১০ লাখ মানুষ
- ০১:৫৬ পিএম, ১৬ মার্চ ২০২৬ সদরঘাটে হয়রানি বন্ধে বিশেষ উদ্যোগ, ভাড়া কমছে ১০ শতাংশ
- ০১:০৭ পিএম, ১৬ মার্চ ২০২৬ চাপ বেড়েছে যমুনা সেতু মহাসড়কে, একদিনে টোল ২ কোটি ৩৯ লাখ
- ১২:৪০ পিএম, ১৬ মার্চ ২০২৬ ঈদযাত্রায় ভোগাবে যেসব মহাসড়ক
- ১২:১০ পিএম, ১৬ মার্চ ২০২৬ ঈদ এলে প্রতিবছর চন্দ্রাতে কেন যানজট লেগে থাকে
- ১১:১৩ এএম, ১৬ মার্চ ২০২৬ আজই শুরু হচ্ছে ঈদযাত্রা, যানজট এড়াতে ধাপে ধাপে ছুটি হবে পোশাক কারখানা
- ০৯:৫৬ এএম, ১৬ মার্চ ২০২৬ শ্রীমঙ্গলে তীব্র যানজটে ভোগান্তি, বাইপাস সড়ক নির্মাণের দাবি
- ০৯:৪৬ এএম, ১৬ মার্চ ২০২৬ জানা গেলো সড়কে ঈদযাত্রায় বাস সংকটের কারণ
- ০৮:০৯ পিএম, ১৫ মার্চ ২০২৬ যে কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রতিবছর যানজট
- ০২:৫৮ পিএম, ১৫ মার্চ ২০২৬ যমুনা সেতুতে একদিনে ২ কোটি ২৭ লাখ টাকা টোল আদায়
- ১০:৪৮ এএম, ১৫ মার্চ ২০২৬ ঈদযাত্রায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গলার কাঁটা অটোরিকশা