পিরোজপুরে ৭০ মণ জাটকা জব্দ
মৎস্য বিভাগ ও র্যাব অভিযান চালিয়ে পিরোজপুরের পাড়েরহাট (বাদুরা) মৎস্য বন্দর থেকে ৭০ মণ জাটকা জব্দ করেছে। জব্দকৃত মাছের মূল্য ২৫ লাখ টাকা।
জানা গেছে, সোমবার সকালে পিরোজপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাব্বির আহমদ আকন্দীর নেতৃত্বে পিরোজপুর সদর উপজেলা মৎস্য কর্মকর্তা তপন কুমার বেপারি, র্যাব-৮ এর একটি দল ও পাড়েরহাট নৌ পুলিশের যৌথ অভিযানে বিপুল পরিমাণ জাটকা জব্দ করা হয়।
এসময় জাকটা বিক্রি ও সংরক্ষণের অপরাধে কাজী আব্দুল হাই, আবুয়াল হোসেন আকন, মো. জাহিদ সেখ, মো. আবু ও আনোয়ার হোসেন নামের পাঁচ ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
পরে জব্দকৃত জাটকা পিরোজপুর ও জিয়ানগরের বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়।
হাসান মামুন/এফএ/আরআইপি
সর্বশেষ - দেশজুড়ে
- ১ যানজট নিরসনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ২ নির্বাচনি এলাকায় দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ করতে হবে: গণপূর্তমন্ত্রী
- ৩ বন্ধ বাফার গোডাউনের লোড-আনলোড, অপেক্ষায় সারবোঝাই অর্ধশত ট্রাক
- ৪ যশোরে ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত
- ৫ অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় হয় না : ড. মোশাররফ