নড়াইলে ইয়াবাসহ আসামি গ্রেফতার
নড়াইলে ৩০৫ পিস ইয়াবাসহ মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি লিটন কাজীকে (৩৫) গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) হাসানের নেতৃত্বে একদল ডিবি পুলিশ বুধবার সকাল ৬টার দিকে সদর উপজেলার ভদ্রবিলা ইউনিয়নের রামসিদি গ্রামের নিজ বাড়ি থেকে লিটন কাজীকে গ্রেফতার করে।
লিটন কাজী ওই গ্রামের কেরামত কাজীর ছেলে।
পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, লিটন কাজী মাদক মামলার পাঁচ বছরের সাজাপ্রাপ্তসহ একাধিক মামলার আসামি। এতো দিন সে পলাতক ছিল।
হাফিজুল নিলু/এফএ/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ধামরাইয়ে কাভার্ডভ্যান চাপায় পুলিশ কনস্টেবলসহ নিহত ২
- ২ যানজট নিরসনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ৩ নির্বাচনি এলাকায় দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ করতে হবে: গণপূর্তমন্ত্রী
- ৪ বন্ধ বাফার গোডাউনের লোড-আনলোড, অপেক্ষায় সারবোঝাই অর্ধশত ট্রাক
- ৫ যশোরে ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত