ভৈরবে ছাত্রলীগ নেতা হত্যা মামলায় গ্রেফতার ২
প্রতীকী ছবি
ভৈরব উপজেলা ছাত্রলীগ সহ-সভাপতি অ্যাডভোকেট ইসমাইল হোসেন পলাশ হত্যা মামলার প্রধান দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
তারা হলেন- ভৈরবপুর উত্তরপাড়া বাচ্চু মিয়া ছেলে সাব্বির হোসেন মামুন (১৯) ও ভৈরব নিউ টাউন এলাকার সাজ্জাত মিয়ার ছেলে শাহ আলম (১৮)।
শনিবার ভৈরব থানা পুলিশের উপ-পরির্দশক (এসআই) সফিকুল ইসলাম তাদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শুক্রবার রাতে শহরে নাটাল মোড় সংলগ্ন স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়।
গত ৯ মার্চ ছাত্রলীগ নেতা পলাশের ছোট বোন শারমিন সুলতানা পুতুল বাদী হয়ে ৭ ও অজ্ঞাত ৫-৬ জনকে আসামি করে ভৈরব থানায় একটি হত্যা মামলা করেন।
উপ-পরির্দশক সফিকুল ইসলাম আরো জানান, পলাশ হত্যা মামলার প্রধান দুই আসামিকে কিশোরগঞ্জ আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
উল্লেখ্য, গত ৭ মার্চ রাতে ভৈরব বাসস্ট্যান্ড এলাকা থেকে বাসায় ফেরার পথে বাবুল কমিউনিটি সেন্টারের সামনে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে অ্যাডভোকেট ইসমাইল হোসেন পলাশ নিহত হন।
আসাদুজ্জামান ফারুক/এএম/আরআইপি