পিরোজপুরে যাচ্ছেন আইজিপি শহিদুল হক ও বনমন্ত্রী
আজ শুক্রবার পিরোজপুরে যাচ্ছেন পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু ও বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহিদুল হক।
পিরোজপুর সরকারি বালক উচ্চবিদ্যালয় মাঠে বিকেল ৩ টায় জেলা কমিউনিটি পুলিশিং ও জঙ্গি-সন্ত্রাসবাদ বিরোধী এক সমাবেশে বক্তব্য রাখবেন তারা। 
সমাবেশে পিরোজপুরের পুলিশ সুপার মো. ওয়ালিদ হোসেনের সভাপতিত্বে বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু প্রধান অতিথি ও পুলিশ প্রধান একেএম শহিদুল হক প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখবেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষে অতিথি কমিউনিটি পুলিশিং কার্যক্রমকে বেগবান করে জঙ্গিবাদ, মাদক ও সন্ত্রাস মুক্ত বিষয়ের ওপর বক্তব্য রাখবেন বলে জেলা পুলিশ সুপারের কার্যালয় সূত্রে জানা গেছে।
হাসান মামুন/এএম/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ যানজট নিরসনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ২ নির্বাচনি এলাকায় দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ করতে হবে: গণপূর্তমন্ত্রী
- ৩ বন্ধ বাফার গোডাউনের লোড-আনলোড, অপেক্ষায় সারবোঝাই অর্ধশত ট্রাক
- ৪ যশোরে ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত
- ৫ অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় হয় না : ড. মোশাররফ