ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

যশোরে চার প্রতিষ্ঠানকে জরিমানা

প্রকাশিত: ০৩:৪২ পিএম, ২০ ডিসেম্বর ২০১৬

যশোরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চার প্রতিষ্ঠান থেকে ১ লাখ ৩২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

মঙ্গলবার দিনভর শহরের বিভিন্ন এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমানের নেতৃত্বে অভিযানে জরিমানা আদায় করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান জানান, মঙ্গলবার দুপুরের দিকে শহরের নলডাঙ্গা সড়কের রোজ অটো মোবাইলসে অভিযান চালিয়ে নকল মবিল প্রস্তুত ও বাজারজাতকরণের অভিযোগের প্রমাণ পাওয়া যায়। প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

এ ছাড়া শহরতলীর রাজারহাট স’মিলে লাইসেন্স না থাকা ১০ হাজার টাকা, মুড়লী মোড়ের আরমান কবীর জদ্দা ফ্যাক্টরিতে অবৈধভাবে জদ্দা উৎপাদনের অভিযোগে ২০ হাজার টাকা ও রেল রোডের শাহনাজ হোটেলে লাইসেন্স নবায়ন না থাকায় ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালতে উপস্থিত ছিলেন ভোক্তা সংরক্ষণ অধিদফতর যশোরের সহকারী পরিচালক মো. সোহেল শেখ ও আইনশৃংখলা বাহিনীর সদস্য।

মিলন রহমান/এএম