ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

টেকনাফে গুলিবিদ্ধ আসামি আটক

প্রকাশিত: ১১:৪৭ এএম, ০১ জানুয়ারি ২০১৭

কক্সবাজারের টেকনাফে নতুন পল­ান পাড়া এলাকার এক ব্যক্তিকে গুলি করেছে দুর্বৃত্তরা। রোববার ভোরে নতুন পল­ান পাড়া তিন রাস্তার মাথা এলাকায় এ গুলির ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ ইলিয়াছ (৩২) টেকনাফ সদর ইউনিয়নের নতুন পল­ান পাড়ার নূরুল আলমের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, রাতে হঠাৎ দুর্বৃত্তরা ইলিয়াছকে লক্ষ্য করে গুলি চালিয়ে পালিয়ে যায়। গুলির শব্দ পেয়ে এলাকাবাসী ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ ইলিয়াছকে উদ্ধার করে টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রণয় রুদ্র প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করে। তার দুই পায়ে গুলির চিহ্ন রয়েছে বলে জানান চিকিৎসক।

খবর পেয়ে গুলিবিদ্ধ ইলিয়াছকে আটক করে পুলিশ হেফাজতে কক্সবাজার সদর হাসপাতালে নেন।

কারা গুলির ঘটনা ঘটিয়েছে পুলিশ তা খতিয়ে দেখছে জানিয়ে টেকনাফ মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মজিদ জানান, রাতে গুলি বর্ষণের খবর পেয়ে পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে। গুলিবিদ্ধ একজনকে আটক করে পুলিশ হেফাজতে চিকিৎসা দেয়া হচ্ছে। তিনি আ.লীগ নেতা সিরাজ মেম্বার হত্যার মামলার পলাতক আসামি।

চিকিৎসা শেষে তাকে এ হত্যা মামলায় আদালতে প্রেরণ করা হবে উল্লেখ করে তিনি আরো জানান, তাকে কারা গুলি করেছে তা খোঁজে বের করে আইনি ব্যবস্থা নেয়া হবে।

সায়ীদ আলমগীর/এআরএ/জেআইএম