ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

টেকনাফে ৬ কোটি টাকার ইয়াবা উদ্ধার

প্রকাশিত: ১১:৫০ এএম, ০১ জানুয়ারি ২০১৭

কক্সবাজারের টেকনাফ সীমান্তের গফুর প্রজেক্ট এলাকা থেকে ৬ কোটি ৩০ লাখ টাকা মূল্যের ২ লাখ ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মিয়ানমার থেকে ইয়াবার চালান আসার সংবাদ পেয়ে শনিবার রাতে টেকনাফস্থ বিজিবি অধিনায়ক লে. কর্নেল মো. আবু জার আল জাহিদ এ অভিযান চালায়।

বিজিবির উপস্থিতি টের পেয়ে ইয়াবার বস্তা ফেলে পালিয়ে যায় পাচারকারীরা। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বিজিবি বস্তাগুলোতে তল্লাশি চালিয়ে ২ লাখ ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করে। উদ্ধার ইয়াবা ব্যাটালিয়ন দফতরে জমা রাখা হয়েছে। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিয়ে এসব ইয়াবা ধ্বংস করা হবে বলে জানিয়েছেন বিজিবি অধিনায়ক।

সায়ীদ আলমগীর/এএম/জেআইএম