মহেশখালীতে অস্ত্র কারখানার সন্ধান
কক্সবাজারের মহেশখালীতে অস্ত্র কারখানার সন্ধান পেয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৭)। বুধবার সকালে বড় মহেশখালী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের পাহাড়তলীর গভীর জঙ্গলে এ কারখানার সন্ধান পায় র্যাব।
কারখানায় অভিযান চালিয়ে র্যাব সদস্যরা বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছেন। এ সময় দুজনকে আটক করা হয়।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত (বেলা আড়াইটা) অভিযান চলছে বলে জানিয়েছেন র্যাব কক্সবাজার ক্যাম্পের ইনচার্জ লে. কমান্ডার আশেক।
সায়ীদ আলমগীর/এফএ/জেআইএম