ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

শপথ গ্রহণের পরেই গ্রেফতার নাসিক কাউন্সিলর

প্রকাশিত: ১০:২৮ এএম, ০৫ জানুয়ারি ২০১৭

শপথ গ্রহণের পরই গ্রেফতার হয়েছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) নির্বাচিত কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ। বিএনপি আয়োজিত গণতন্ত্র হত্যা দিবসের বিক্ষোভ-মিছিলে অংশ নিতে গিয়ে গ্রেফতার হন তিনি।

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় নারায়ণগঞ্জ শহরের মণ্ডলপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতারকৃত মাকসুদুল আলম খন্দকার খোরশেদ নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক ও সিটি কর্পোরেশনের ১৩নং ওয়ার্ড কাউন্সিলর।

সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

শাহাদৎ হোসেন/এআরএ/এমএস