বেনাপোল চেকপোস্টে ভারতীয় মুদ্রা উদ্ধার
যশোরের বেনাপোল চেকপোস্ট কাস্টমসের তল্লাশি কেন্দ্রে ভারতীয় মুদ্রাসহ কামাল হাওলাদার (৩৯) নামে এক বাংলাদেশি এক পাসপোর্ট যাত্রীকে আটক করা হয়েছে।
শুক্রবার সকালে চেকপোস্ট কাস্টমসের স্ক্যানার মেশিনে ল্যাগেজ তল্লাশিকালে রুপিগুলো ধরা পড়ে।
কামাল হাওলাদার ঝালকাঠির টেকেরহাট উপজেলার হাজরাঘাটি গ্রামের মৃত আমির আলীর ছেলে। তার পাসপোর্ট নং-নভ-০৭৪৩১৪০।
কাস্টমস সূত্রে জানা যায়, ওই পাসপোর্ট যাত্রী সকালে বেনাপোল পৌঁছে ইমিগ্রেশনে তার পাসপোর্টের কাজ শেষ করে কাস্টমসের স্ক্যানার মেশিনে ল্যাগেজ তল্লাশির সময় ব্যাগে কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় ৪৮ হাজার ভারতীয় রুপি উদ্ধার করা হয়।
বেনাপোল শুল্ক গোয়েন্দা অধিদফতরের সহকারী পরিচালক গোলাম রসুল মিয়া ভারতীয় রুপি উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, ভারতীয় রুপি জব্দ করে পাসপোর্ট যাত্রীকে ছেড়ে দেয়া হয়েছে।
জামাল হোসেন/এআরএ/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ১৭ বছরের ঐক্যবদ্ধ বিএনপিতে ভাঙন ধরালো ২৬’র নির্বাচন
- ২ শহীদ ওসমান হাদির হত্যার নিরপেক্ষ তদন্ত জাতিসংঘের অধীনেই হতে হবে
- ৩ ভোলার ১৩১ কেন্দ্র ঝুঁকিপূর্ণ, নিরাপত্তায় থাকবে কোস্টগার্ড ও বিজিবি
- ৪ অর্ধেকের বেশি কেন্দ্র ঝুঁকিপূর্ণ, পর্যাপ্ত নিরাপত্তার আশ্বাস
- ৫ শুধু জনপ্রতিনিধি নয়, এই নির্বাচন দেশ পুনর্গঠনের: তারেক রহমান