‘উন্নয়নের গতি কেউ থামাতে পারবে না’
মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, দেশ এখন উন্নয়নের মহাসড়কে। এ উন্নয়নের গতি কেউ থামিয়ে রাখতে পারবে না। দেশের এ উন্নয়নকে এগিয়ে নিয়ে যাবে বর্তমান সরকার।
বুধবার বিকেলে সরকারের উন্নয়ন কার্যক্রম তুলে ধরতে কালীগঞ্জ উপজেলা পরিষদের সহযোগিতায় উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত তিন দিনব্যাপী উন্নয়ন মেলার সমাপনী দিনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেন, দেশে বিধবাভাতা, বয়স্কভাতা, হিজড়াভাতা, প্রতিবন্ধীভাতা, দলিত সম্প্রদায়ের ভাতা, মুক্তিযোদ্ধা ভাতাসহ প্রায় সব ধরনের ভাতা চালু করেছে বর্তমান সরকার। কারণ বঙ্গবন্ধু কন্যা প্রমাণ করেছেন প্রকৃত মানুষের হাতে নেতৃত্ব গেলে গুণীজনরা সম্মানিত হয়।
কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার মু. মুশফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন পলাশ।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) প্রণতি বিশ্বাস, উপজেলা প্রকৌশলী মো. আরিফুর রহমান, জেলা পরিষদের নবনির্বাচিত সদস্য মো. শফিউল কাদের নান্নু, ভাইস চেয়ারম্যান মো. আমজাদ হোসেন স্বপন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি পরিমল চন্দ্র ঘোষ, সদস্য মাজেদুল ইসলাম সেলিম, পৌর আওয়ামী লীগের সভাপতি আহমেদুল কবির, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রহমান আরমান প্রমুখ।
আব্দুর রহমান আমার/এএম/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ বিদ্রোহে টালমাটাল বিএনপি, সুযোগের আশায় জামায়াত
- ২ ভোটকেন্দ্রে মোবাইল নিষেধাজ্ঞা কার নির্দেশে তা স্পষ্ট করতে হবে
- ৩ কুষ্টিয়া পৌরসভার সাবেক মেয়রসহ তিন কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা
- ৪ ৩০০ ফিটে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবদল নেতা নিহত
- ৫ নির্বাচনে সাড়ে ৩ হাজার কোস্টগার্ড মোতায়েন থাকবে: মহাপরিচালক