দেরিতে টিকাদান কার্যক্রম উদ্বোধন করে ক্ষমা চাইলেন এমপি
দেশজুড়ে ছোঁয়াচে রোগ হামের প্রাদুর্ভাব আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাওয়ায় ময়মনসিংহে শুরু হয়েছে বিশেষ টিকাদান কর্মসূচি। তবে নির্ধারিত সময়ের ১ ঘণ্টা পর টিকাদান কার্যক্রম উদ্বোধন করেন সদর-৪ আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ। এ সময়ে শিশুদের নিয়ে তীব্র গরমে অতিষ্ঠ হয়ে পড়েন টিকা দিতে আসা মায়েরা।
রোববার (৫ এপ্রিল) সকাল ৯টায় ময়মনসিংহ সদরের চুরখাই এলাকায় ইসলামিয়া ফাজিল মাদরাসায় হাম-রুবেলা টিকাদান কার্যক্রম উদ্বোধন করা হয়।
এদিকে টিকাদান কার্যক্রমে আসতে বিলম্ব হওয়ায় অভিভাবকদের কাছে ক্ষমা চেয়ে সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করেন সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ।
তিনি বলেন, আমার আসতে এখানে দেরি হয়েছে। মা-বোনেরা বাচ্চাদের নিয়ে এসেছেন, আপনাদের কষ্ট হচ্ছে এজন্য আপনাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। সাংবাদিকসহ সবার কাছে আমার সবিনয় আবেদন বিষয়টি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।
এসময় অনেকেই শিশুদের কোলে নিয়ে টিকা দিতে আসেন। নিলুফা আক্তার নামে একজন বলেন, খবরে দেখি- হামে আক্রান্তের সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে। শিশুরা মারাও যাচ্ছে। আমার দুই বছর বয়সী আদিয়াকে টিকা দেওয়া হয়নি। এমতাবস্থায় আতঙ্কিত হয়ে যথাসময়ে বাচ্চাকে কোলে নিয়ে টিকা দিতে এসেছি। তবে আমাদের সংসদ সদস্য দেরিতে এসে টিকা কার্যক্রম উদ্বোধন করেছেন। এতে টিকা কার্যক্রম বিলম্বে শুরু হয়।
এসময় টিকাদান কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল শাখার উপপরিচালক সৈয়দ আবু আহাম্মেদ শাফী বলেন, দেশে সম্প্রতি হাম ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দিলেও সমভাবে সারা দেশে ছড়ায়নি। আমাদের বিভিন্ন উপজেলার ৩০টি এলাকাকে আমরা রেড জোন হিসেবে চিহ্নিত করেছি। এই টিকা সারা দেশেই দেওয়া হবে। রেড জোন হিসেবে আজ থেকে প্রায়োরিটি বেজড দেওয়া হচ্ছে। ময়মনসিংহের তিনটি উপজেলাকে আমরা রেড জোন হিসেবে নিয়েছি। তিনটি উপজেলায় প্রায় ১ লাখ ৬৪ হাজার শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা রয়েছে। ১ লাখ ৭৫ হাজার টিকা সরবরাহ করা হয়েছে।
অনুষ্ঠানে ময়মনসিংহ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস, জেলা সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) ফয়সল আহমেদ, ইউনিসেফের আঞ্চলিক প্রধান ডা. আলমগীর হোসেন, সার্ভেইলেন্স অফিসার তারিক তপু প্রমুখ উপস্থিত ছিলেন।
দেশের ১৮টি জেলার ৩০টি ঝুঁকিপূর্ণ কেন্দ্রে রোববার ছয় মাস থেকে পাঁচ বছর বয়সী শিশুদের হাম-রুবেলা টিকা প্রদান শুরু হয়েছে। ঝুঁকিপূর্ণ তালিকায় থাকা ময়মনসিংহ সদর, ত্রিশাল ও ফুলপুর উপজেলায় এই টিকাদান কার্যক্রম সকাল থেকে শুরু হয়।
কামরুজ্জামান মিন্টু/এনএইচআর/জেআইএম
টাইমলাইন
- ০৯:০৩ পিএম, ০৫ এপ্রিল ২০২৬ দেরিতে টিকাদান কার্যক্রম উদ্বোধন করে ক্ষমা চাইলেন এমপি
- ০৭:৪৪ পিএম, ০৫ এপ্রিল ২০২৬ হাম-রুবেলা প্রতিরোধে অন্তর্বর্তী সরকার অমনোযোগী ছিল
- ০১:৪৮ পিএম, ০৫ এপ্রিল ২০২৬ শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার
- ০১:৪৫ পিএম, ০৫ এপ্রিল ২০২৬ রংপুর বিভাগে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ৭ রোগী
- ০১:০৬ পিএম, ০৫ এপ্রিল ২০২৬ সিলেটে হামের টিকার দ্বিতীয় ডোজ থেকে বঞ্চিত হাজারো শিশু
- ১২:০৯ পিএম, ০৫ এপ্রিল ২০২৬ রামেক হাসপাতালে হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু
- ১২:০৫ পিএম, ০৫ এপ্রিল ২০২৬ ময়মনসিংহ মেডিকেলে হামের লক্ষণ নিয়ে ভর্তি আরও ১৯ শিশু
- ১২:০১ পিএম, ০৫ এপ্রিল ২০২৬ হাম-রুবেলা টিকাদান কর্মসূচি উদ্বোধন করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী
- ১১:৩৫ এএম, ০৫ এপ্রিল ২০২৬ জেলায় জেলায় চলছে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি
- ১০:৫৬ এএম, ০৫ এপ্রিল ২০২৬ উচ্চ ঝুঁকিপূর্ণ ৩০ উপজেলায় দেওয়া হচ্ছে হামের টিকা
- ১০:৪২ এএম, ০৫ এপ্রিল ২০২৬ পাবনায় হাম প্রতিরোধে জরুরি টিকাদান শুরু
- ০৫:০৮ এএম, ০৫ এপ্রিল ২০২৬ হাম থেকে শিশুর সুরক্ষায় সতর্কতা ও টিকাদানের তাগিদ
- ০৯:৩৪ পিএম, ০৪ এপ্রিল ২০২৬ হাম-রুবেলার টিকার তারিখ পার হয়ে গেলে কী করবেন?
- ০৭:০৯ পিএম, ০৪ এপ্রিল ২০২৬ হামে আক্রান্ত হয়ে আরও দুই মৃত্যু, নতুন রোগী ৭৮৭
- ০২:৫৯ পিএম, ০৪ এপ্রিল ২০২৬ ময়মনসিংহ মেডিকেলে হামের লক্ষণ নিয়ে আরও ২৪ শিশু ভর্তি
- ০২:৫৮ পিএম, ০৪ এপ্রিল ২০২৬ ৫ বছরের কম বয়সী সব শিশু পাবে, আগে নেওয়া থাকুক বা না থাকুক
- ০২:৩৯ পিএম, ০৪ এপ্রিল ২০২৬ অতীতের তদন্ত করে কাউকে ফাঁসির কাষ্ঠে ঝুলিয়ে লাভ নেই: স্বাস্থ্যমন্ত্রী
- ০২:২৩ পিএম, ০৪ এপ্রিল ২০২৬ কুষ্টিয়ায় হামের উপসর্গ নিয়ে একদিনে ৩ শিশুর মৃত্যু
- ০১:৪১ পিএম, ০৪ এপ্রিল ২০২৬ দেশজুড়ে শুরু হচ্ছে হামের জরুরি টিকাদান, প্রাধান্য ঝুঁকিপূর্ণ ৩০ উপজেলা
- ১২:৩৫ পিএম, ০৪ এপ্রিল ২০২৬ রামেক হাসপাতালে হাম উপসর্গ নিয়ে একদিনে ৩ শিশুর মৃত্যু
- ১২:৩১ পিএম, ০৪ এপ্রিল ২০২৬ ৪২ শয্যার বিপরীতে ১৪৭ শিশু ভর্তি, চাপ সামলাতে হিমশিম অবস্থা
- ১১:২৪ এএম, ০৪ এপ্রিল ২০২৬ সচেতনতার অভাব ও সিস্টেম দুর্বলতায় হামের বিস্তার
- ০৯:৩১ এএম, ০৪ এপ্রিল ২০২৬ হাম উপসর্গে সন্তানের মৃত্যুর তিনদিন পর আইসিইউ থেকে ফোন পেলেন বাবা
- ০৩:২৯ পিএম, ০৩ এপ্রিল ২০২৬ চাঁপাইনবাবগঞ্জে হামের উপসর্গ নিয়ে দুই বছরের শিশুর মৃত্যু
- ০৩:১৬ পিএম, ০৩ এপ্রিল ২০২৬ টাঙ্গাইলে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু
- ০২:৪৮ পিএম, ০৩ এপ্রিল ২০২৬ রামেক হাসপাতালে হামের উপসর্গে শিশুর মৃত্যু
- ০৯:০৯ পিএম, ০২ এপ্রিল ২০২৬ চট্টগ্রামে হাম সন্দেহে আরও ১৭ শিশু হাসপাতালে ভর্তি
- ০৩:২৭ পিএম, ০২ এপ্রিল ২০২৬ ফরিদপুর মেডিকেলে হামের উপসর্গ নিয়ে শিশুর মৃত্যু, ২৬ জন ভর্তি
- ০৩:১৮ পিএম, ০২ এপ্রিল ২০২৬ গাইবান্ধায় হামের রোগী ৯ শিশু, হাসপাতালে ভর্তি ৩
- ০১:০৪ পিএম, ০২ এপ্রিল ২০২৬ রামেক হাসপাতালে হাম আক্রান্ত শিশুর মৃত্যু
- ১০:০২ এএম, ০২ এপ্রিল ২০২৬ নবজাতকের হাম আতঙ্ক, যা করবেন অভিভাবক
- ০৮:৫৫ পিএম, ০১ এপ্রিল ২০২৬ চট্টগ্রামে হামের উপসর্গ নিয়ে শিশুর মৃত্যু, নতুন রোগী ১৮
- ০৭:৫৯ পিএম, ০১ এপ্রিল ২০২৬ রামেকে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু, ভর্তি ১১৭ জন
- ০৫:৫১ পিএম, ০১ এপ্রিল ২০২৬ দিনাজপুরে হামের উপসর্গ নিয়ে ৩ শিশু হাসপাতালে ভর্তি
- ০৫:৩৪ পিএম, ০১ এপ্রিল ২০২৬ মাদারীপুরে হাম আক্রান্ত শিশুর সংখ্যা বাড়ছে
- ০৩:৫৭ পিএম, ০১ এপ্রিল ২০২৬ বগুড়ায় হামের উপসর্গ নিয়ে ১০ মাস বয়সী শিশুর মৃত্যু
- ১০:৫৭ এএম, ০১ এপ্রিল ২০২৬ নাটোরে হামের উপসর্গ নিয়ে শিশুর মৃত্যু, মার্চে হাসপাতালে ভর্তি ৩৮ জন
- ১০:১২ পিএম, ৩১ মার্চ ২০২৬ হাম-নিউমোনিয়ায় শিশুমৃত্যু রোধে ‘বাবল সিপ্যাপ’ সম্প্রসারণের উদ্যোগ
- ০৯:৫০ পিএম, ৩১ মার্চ ২০২৬ বরগুনায় হাম সন্দেহে ৮৪ শিশু হাসপাতালে ভর্তি, ৬২ জনের নমুনা ঢাকায়
- ০৮:০৯ পিএম, ৩১ মার্চ ২০২৬ নেত্রকোনায় হাম আক্রান্ত ৯ শিশু
- ০৭:৫১ পিএম, ৩১ মার্চ ২০২৬ ফরিদপুরে একদিনে হাসপাতালে ভর্তি হামে আক্রান্ত ১০ শিশু
- ০৭:০৭ পিএম, ৩১ মার্চ ২০২৬ হাম উপসর্গ নিয়ে রংপুর মেডিকেলে ৫ শিশু ভর্তি, মেডিকেল টিম গঠন
- ০৫:৪৩ পিএম, ৩১ মার্চ ২০২৬ হামে আক্রান্ত হচ্ছেন বড়রাও, দুই শিশুর মৃত্যু
- ০৪:৪৬ পিএম, ৩১ মার্চ ২০২৬ মানিকগঞ্জে দুই দিনে হাসপাতালে ১৪ শিশু, বিশেষ ইউনিট চালু
- ০৪:৩৮ পিএম, ৩১ মার্চ ২০২৬ গাজীপুরে তিনদিনে হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ২৭ শিশু
- ০৩:৫৫ পিএম, ৩১ মার্চ ২০২৬ রাজশাহীতে হাম ছড়াচ্ছে ‘হাসপাতাল থেকে’
- ০৩:০২ পিএম, ৩১ মার্চ ২০২৬ রামেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু
- ১২:৪৮ পিএম, ৩১ মার্চ ২০২৬ চাঁদপুরে হামে আক্রান্ত ২৮ শিশুকে হাসপাতালে ভর্তি, মৃত্যু ৩
- ০৮:৩৯ পিএম, ৩০ মার্চ ২০২৬ কুমিল্লায় হামে আক্রান্ত হয়ে তিন শিশুর মৃত্যু
- ০৭:০৬ পিএম, ৩০ মার্চ ২০২৬ হামের লক্ষণ নিয়ে প্রতিদিনই হাসপাতালে আসছে রোগী
- ০৪:৩৪ পিএম, ৩০ মার্চ ২০২৬ হাম আক্রান্ত শিশুর সুচিকিৎসায় তিন পরামর্শ
- ০৩:৫১ পিএম, ৩০ মার্চ ২০২৬ ফরিদপুরে হামের লক্ষণ নিয়ে হাসপাতালে ১৪ শিশু ভর্তি
- ০৩:১৫ পিএম, ৩০ মার্চ ২০২৬ রাজশাহী মেডিকেলে মৃত ২৯ শিশুর কারোরই হাম শনাক্ত হয়নি
- ০৩:০৭ পিএম, ৩০ মার্চ ২০২৬ রোহিঙ্গা ক্যাম্প থেকে হাম ছড়িয়ে পড়েছে: বিএনপি নেতা
- ০১:৫৮ পিএম, ৩০ মার্চ ২০২৬ হাম শিশুদের জন্য কতটা ঝুঁকিপূর্ণ? কীভাবে চিনবেন ও প্রতিরোধ করবেন
- ১২:৩৩ পিএম, ৩০ মার্চ ২০২৬ হাসপাতালের মেঝেতে গাদাগাদি করে চলছে হাম আক্রান্ত শিশুর চিকিৎসা
- ১২:০১ পিএম, ৩০ মার্চ ২০২৬ হামের টিকা সংকট ও অপুষ্টিতে বাড়ছে মৃত্যুঝুঁকি
- ১১:৫৬ এএম, ৩০ মার্চ ২০২৬ হাসপাতালে এক বেডে একাধিক শিশু, অন্য রোগীও আক্রান্ত হচ্ছে হামে
- ০৮:৪৪ এএম, ৩০ মার্চ ২০২৬ যশোরে মার্চে হামের ১০ রোগী শনাক্ত, সতর্ক স্বাস্থ্য বিভাগ
- ০৮:২৬ এএম, ৩০ মার্চ ২০২৬ হামের ঝুঁকিতে স্কুলপড়ুয়া শিশু, অভিভাবকদের করণীয়
- ০৮:২৬ এএম, ৩০ মার্চ ২০২৬ হামে মারা গেলো পাঁচশিশু, উদ্বিগ্ন অভিভাবকেরা
- ০৩:০৫ এএম, ৩০ মার্চ ২০২৬ হামের সংক্রমণ ঠেকাতে যে পরামর্শ বিশেষজ্ঞদের
- ০৯:৫৪ পিএম, ২৯ মার্চ ২০২৬ সিলেটে বাড়ছে হাম আক্রান্তের সংখ্যা, হাসপাতালে ভর্তি ২০
- ০৯:৪৬ পিএম, ২৯ মার্চ ২০২৬ হু হু করে বাড়ছে হামের রোগী, ভোগাচ্ছে অবকাঠামো-জনবল সংকট
- ০২:৫৫ পিএম, ২৯ মার্চ ২০২৬ চাঁপাইনবাবগঞ্জে হামের প্রাদুর্ভাব বেড়েছে, তিন মাসে ৪ শিশুর মৃত্যু
- ০২:৪৮ পিএম, ২৯ মার্চ ২০২৬ রাজশাহী বিভাগে হামের প্রকোপ, মার্চেই আক্রান্ত ৭৭ মৃত্যু ৩
- ১২:৪৩ পিএম, ২৯ মার্চ ২০২৬ শিশুদের মধ্যে বাড়ছে হাম, জানুন ঝুঁকি ও সুরক্ষার উপায়