নড়াইলে বাস খাদে পড়ে নিহত ২
নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে পড়ে দুইজন নিহত হয়েছেন। এতে অন্তত ২০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে নড়াইল-মাগুরা সড়কের ধোন্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- পঞ্চানন মজুমদার ও আরাফত ।আহতদের নড়াইল সদর ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায়, গঙ্গারামপুর থেকে নড়াইলগামী যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো-জ-১১-০৪৪০) নড়াইল-মাগুরা সড়কের ধোন্দা এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে দুইজন নিহত হন। এ ঘটনায় কমপক্ষে আরও ২০ জন আহত হন। আহতদের নড়াইল ও খুলনা মেডিকেল কলেজ হাসাপাতালে পাঠানো হয়েছে।
নড়াইল ট্রাফিক পুলিশের সার্জেন্ট জিহাদুল ইসলাম সড়ক দুর্ঘটনায় দুইজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
হাফিজুল নিলু/আরএআর/আরআইপি
সর্বশেষ - দেশজুড়ে
- ১ যানজট নিরসনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ২ নির্বাচনি এলাকায় দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ করতে হবে: গণপূর্তমন্ত্রী
- ৩ বন্ধ বাফার গোডাউনের লোড-আনলোড, অপেক্ষায় সারবোঝাই অর্ধশত ট্রাক
- ৪ যশোরে ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত
- ৫ অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় হয় না : ড. মোশাররফ