টেকনাফে এক লাখ পিস ইয়াবা জব্দ
ফাইল ছবি
টেকনাফে নাফ নদীর তীর থেকে এক লাখ পিস ইয়াবার চালান জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এসময় ইয়াবা পাচারে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।
শনিবার রাত সাড়ে ১১টায় নাফ নদীর সাড়ে তিন নম্বর সুইস গেট থেকে ইয়াবার চালানটি জব্দ করে বিজিবির একটি দল।
বিজিবি ২ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল আবুজার আল জাহিদ বিষয়টি নিশ্চত করেছেন।
তিনি জানান, শনিবার রাতে টেকনাফে বিজিবির একটি দল নাফ নদীর সাড়ে তিন নম্বর সুইস গেটে অভিযান চালিয়ে ১ লাখ পিস ইয়াবা উদ্ধার করে। জব্দকৃত ইয়াবার মূল্য তিন কোটি টাকা।
সায়ীদ আলমগীর/এফএ/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ অন্তর্বর্তী সরকার ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের সঙ্গে জড়িত ছিল
- ২ বালু উত্তোলন নিয়ে সংঘর্ষে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
- ৩ মাদক শুধু ব্যক্তিকে নয় সমাজব্যবস্থাকে ধ্বংস করে দেয়: সংস্কৃতি মন্ত্রী
- ৪ ‘পানিতে ডুবে কাঁচা ধান চোখের সামনে পচে যাচ্ছে, চিন্তায় ঘুম অয় না’
- ৫ মাদারীপুর আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপিপন্থীদের ভরাডুবি