ব্রাহ্মণবাড়িয়ায় বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে প্রায় দুই হাজার গরীব ও অসহায় রোগীর মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে। শনিবার সকাল ১০টা থেকে বিকেল পর্যন্ত নবীনগর উপজেলার রসুল্লাবাদ ইউনিয়নের কালঘড়া হাফিজ উল্লাহ উচ্চ বিদ্যলয় প্রাঙ্গণে জেলা সদর হাসপাতালের কনসালটেন্ট (শিশু) ডা. মনির হোসেনের উদ্যোগে এই চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করা হয়।
এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, নবীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম, নবীনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সাদেক মিয়া, জেলা সদর হাসপাতালের রেডিওলজিস্ট ডা. মো. হানিফ, কনসালটেন্ট (শিশু) ডা. মো. মনির হোসেন প্রমুখ।
আলোচনা সভা শেষে ১০ জন অভিজ্ঞ চিকিৎসক নবীনগর উপজেলার বিভিন্ন গ্রাম থেকে আসা প্রায় দুই হাজার গরীব ও অসহায় রোগীদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ করেন।
এমএএস/পিআর