শীতলক্ষ্যা থেকে প্রাডো গাড়ি উদ্ধার
গাজীপুরের কাপাসিয়া উপজেলার দস্যুনারায়ণপুর বাজার এলাকায় শীতলক্ষ্যা নদী থেকে পরিত্যক্ত অবস্থায় একটি প্রাডো গাড়ি উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার বিকেলে স্থানীয় জেলেরা নদীতে মাছের ঘেরে বাঁশের ডালাপালা ফেলার সময় গাড়িটির সন্ধান পায়। পরে কাপাসিয়া থানায় খবর দিয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় পানির নিচ থেকে প্রাডো ব্র্যান্ডের বিলাসবহুল গাড়িটি (ঢাকা-মেট্রো-ঘ-১১-২০২৯) উদ্ধার করে। পানিতে ডুবে থাকায় গাড়িটিতে মরিচা ধরেছে।
এ ব্যাপারে কাপাসিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু বকর সিদ্দিক জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে গাড়িটি নদীতে পরিত্যক্ত অবস্থায় উদ্বার করা হয়েছে। যেহেতু গাড়িটির নম্বর পাওয়া গেছে, সেহেতু মালিকানা নিশ্চিত করতে বিআরটিএর কাছে পাঠোনো হবে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
আমিনুল ইসলাম/এআরএ/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ অন্তর্বর্তী সরকার ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের সঙ্গে জড়িত ছিল
- ২ বালু উত্তোলন নিয়ে সংঘর্ষে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
- ৩ মাদক শুধু ব্যক্তিকে নয় সমাজব্যবস্থাকে ধ্বংস করে দেয়: সংস্কৃতি মন্ত্রী
- ৪ ‘পানিতে ডুবে কাঁচা ধান চোখের সামনে পচে যাচ্ছে, চিন্তায় ঘুম অয় না’
- ৫ মাদারীপুর আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপিপন্থীদের ভরাডুবি