গাজীপুরে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু
ফাইল ছবি
গাজীপুরে ট্রেনে কাটা পড়ে এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার সকালে ঢাকা-ময়মনসিংহ রেলরুটের গাজীপুর সিটি করপোরেশনের পূর্বচান্দনা এলাকা থেকে নিহতের মরদেহ উদ্ধার করে রেলওয়ে পুলিশ।
নিহতের পরিচয় জানা যায়নি। বয়স আনুমানিক ৩০ বছর। তার পরণে লাল-সবুজ-সাদা প্রিন্টের কামিজ এবং সবুজ সালোয়ার রয়েছে।
জয়দেবপুর জংশন থানা পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) দাদন মিয়া জানান, সকালে পূর্বচান্দনা এলাকায় রেল লাইন পার হওয়ার সময় অজ্ঞাত ট্রেনে কাটা পড়ে ওই নারী ঘটনাস্থলেই নিহত হয়। খবর পেয়ে সকাল সোয়া ৮টার দিকে মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
আমিনুল ইসলাম/এফএ/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ অন্তর্বর্তী সরকার ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের সঙ্গে জড়িত ছিল
- ২ বালু উত্তোলন নিয়ে সংঘর্ষে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
- ৩ মাদক শুধু ব্যক্তিকে নয় সমাজব্যবস্থাকে ধ্বংস করে দেয়: সংস্কৃতি মন্ত্রী
- ৪ ‘পানিতে ডুবে কাঁচা ধান চোখের সামনে পচে যাচ্ছে, চিন্তায় ঘুম অয় না’
- ৫ মাদারীপুর আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপিপন্থীদের ভরাডুবি