ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

গাজীপুরে বৃদ্ধাকে গলা কেটে হত্যা

প্রকাশিত: ০৬:৩৮ এএম, ২৪ জানুয়ারি ২০১৭

গাজীপুর সিটি কর্পোরেশনের ঝাঝর এলাকায় হামিদা খাতুন (৬০) নামে এক বৃদ্ধাকে গলা কেটে হত্যা করা হয়েছে। মঙ্গলবার সকালে নিহতের মরদেহ বাড়ির গোসলখানা থেকে উদ্ধার করে পুলিশ।

নিহত হামিদা খাতুন স্থানীয় ঝাঝর এলাকায় মৃত রুহুল আমিনের স্ত্রী।

পুলিশ ও এলাকাবাসী জানায়, নিহতের মেয়ে পারুল মালেকের বাড়ি এলাকার একটি পোশাক কারখানায় চাকরি করেন। মেয়ের জন্য রান্না করতে তিনি প্রতিদিনের মতো ভোরে ঘুম থেকে ওঠেন। এক পর্যায়ে তিনি ফজরের নামাজ আদায় করার জন্য ওজু করতে তাদের বাড়ির পাশে বাথরুমে যান। সকালে স্বজনরা বাথরুমে তার গলাকাটা মরদেহ দেখে পুলিশে খবর দেয়।

জয়দেবপুর থানা পুলিশের এসআই পরিমল বিশ্বাস জানান, খবর পেয়ে সকাল সোয়া ৯টার দিকে মরদেহ উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ধারালো অস্ত্রে নিহতের গলাকাটা এবং পেটে আঘাতের চিহ্ন রয়েছে। কে বা কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে।

আমিনুল ইসলাম/আরএআর/এমএস