আখাউড়ায় ইয়াবাসহ একজন আটক
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ১২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ আতিকুল ইসলাম (৫৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
বুধবার রাত সোয়া ৮টার দিকে উপজেলার ধরখার ইউনিয়নের ধরখার বাস স্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক আতিকুল আখাউড়া উপজেলার মনিয়ন্দ গ্রামের মৃত রিজিক মিয়ার ছেলে। তিনি মাদক ব্যবসার সঙ্গে যুক্ত বলে জানিয়েছে পুলিশ।
ধরখার পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক (ইন্সপেক্টর) মো. জিয়াউল হক বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে জানান, রাতে গোপন সংবাদের ভিত্তিতে ধরখার পুলিশ ফাঁড়ির একটি দল ধরখার বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে আতিকুলকে আটক করে।
এ সময় তার কাছ থেকে ১২৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটক আতিকুলের বিরুদ্ধে আখাউড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলেও জানান ইন্সপেক্টর মো. জিয়াউল হক।
অাজিজুল সঞ্চয়/এএম/আরআইপি
সর্বশেষ - দেশজুড়ে
- ১ যুবদল নেতা কামাল হত্যা, বিএনপি-যুবদল নেতাসহ ৬ জনকে আসামি
- ২ স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেই নতুন প্রজন্মকে রক্ত দিতে হয়
- ৩ ফেসবুক পোস্ট নিয়ে মারামারি, ভাইয়ের হাতে কৃষকদল নেতা নিহতের অভিযোগ
- ৪ চাঁপাইনবাবগঞ্জে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানস্থল থেকে ককটেল উদ্ধার
- ৫ মন্ত্রী-এমপিরা তিন ঘণ্টাও ঘুমান না: সংস্কৃতি মন্ত্রী