বোমা তৈরির সরঞ্জামসহ দুই হুজি সদস্য আটক
চুয়াডাঙ্গায় জঙ্গিবাদী বই ও বোমা তৈরির সরঞ্জামসহ দুই হরকাতুল জিহাদ (হুজি) সদস্যকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-৬) সদস্যরা।
শনিবার সকালে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা এলাকা থেকে আব্দুল্লাহ আল মামুন ও রকিবুল ইসলাম নামে ওই দুই হুজি সদস্যকে আটক করা হয়।
ঝিনাইদহ র্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মনির আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকালে র্যাবের একটি দল কার্পাসডাঙ্গা এলাকায় অভিযান চালায়। এ সময় বই ও বোমা তৈরির সরঞ্জামসহ মামুন ও রকিবুল ইসলামকে আটক করা হয়।
এ বিষয়ে দুপুর সাড়ে ১২টার দিকে ঝিনাইদহ র্যাব ক্যাম্পে প্রেসব্রিফিংয়ের মাধ্যমে বিস্তারিত জানানো হবে বলে র্যাবের পক্ষ থেকে জানানো হয়।
সালাউদ্দিন কাজল/এএম/আরআইপি
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ভৈরবে নিখোঁজের ৪ দিন পর রেললাইনের পাশে মিললো ব্যাংক কর্মকর্তার মরদেহ
- ২ কালীগঞ্জে মাদক সেবন ও বিক্রির দায়ে ৪ জনের কারাদণ্ড
- ৩ সুন্দরবনের বনদস্যুদের মুক্তিপণ দিয়ে ঘরে ফিরলেন ১৪ জেলে
- ৪ টিসিবির নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ, বাজিতপুরে গুদাম সিলগালা
- ৫ স্বামীকে কুপিয়ে জখমের অভিযোগ মহিলা দল নেত্রীর বিরুদ্ধে