গাজীপুরে অগ্নিকাণ্ডে দুই গুদাম পুড়ে ছাই
গাজীপুর সিটি কর্পোরেশনের কাশিমপুর নয়াপাড়া বাজারে অগ্নিকাণ্ডে মুদি এবং প্লাস্টিক সামগ্রীর দুটি গুদামের মালামাল পুড়ে গেছে। শনিবার রাত সোয়া ৮টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
সাভার ইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল হামিদ জানান, কাশিমপুর (নয়াপাড়া) বাজার এলাকায় গৌরাঙ্গ ঘোষের মালিকানাধীন মুদি মালামালের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে আগুন মুহূর্তে পাশের আনোয়ার হোসেন মোল্লার প্লাস্টিক এক্সেসারিজ, ফিটিংস ও পানির ট্যাঙ্কির গুদামে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে সাভার ইপিজেড ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌছে প্রায় এক ঘণ্টার চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তাৎক্ষণিকভাবে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি তিনি।
মো. আমিনুল ইসলাম/আরএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ অন্তর্বর্তী সরকার ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের সঙ্গে জড়িত ছিল
- ২ বালু উত্তোলন নিয়ে সংঘর্ষে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
- ৩ মাদক শুধু ব্যক্তিকে নয় সমাজব্যবস্থাকে ধ্বংস করে দেয়: সংস্কৃতি মন্ত্রী
- ৪ ‘পানিতে ডুবে কাঁচা ধান চোখের সামনে পচে যাচ্ছে, চিন্তায় ঘুম অয় না’
- ৫ মাদারীপুর আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপিপন্থীদের ভরাডুবি