৫ বাংলাদেশি কিশোরকে ৩ বছর পর হস্তান্তর
তিন বছর আগে ভারতে পাচার হওয়া পাঁচ বাংলাদেশি কিশোরকে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেছে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ।
মঙ্গলবার রাত ৮টার দিকে বেনাপোল চেকপোস্ট দিয়ে দুই দেশের স্বরাষ্টমন্ত্রণালয়ের দেয়া বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে তাদের ফেরত দেয়া হয়। যশোরের মানবাধিকার সংস্থা ‘রাইটস’ তাদের পুলিশের কাছ থেকে নিজেদের জিম্মায় নিয়েছে পরিবারের কাছে পৌঁছে দেয়ার জন্য।
ফেরত আসা কিশোররা হলো, দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার আবুল হোসেনের ছেলে মাসুদ (১৫), একই জেলার ফুলবাড়িয়া গ্রামের বাবুল রায়ের ছেলে শ্রাবন রায় (১৪), ফরিদপুরের বোয়ালমারী গ্রামের আবু সৈয়দ বিশ্বাসের ছেলে তরিকুল বিশ্বাস (১৫), নড়াইলের কালিয়া উপজেলার নজরুল মোড়লের ছেলে মাকসুদ মোড়ল (১৪), ও মাগুরার শ্রীপুর উপজেলার শুকুমার বিশ্বাসের ছেলে সৌরব বিশ্বাস (১৩)।
রাইটস যশোরের তথ্য ও অনুসন্ধান কর্মকর্তা তৌফিকুজ্জামান জানান, তিন বছর আগে ওই পাঁচ কিশোর দালালের খপ্পরে পড়ে ভারতে পাচারের শিকার হয়। পরে ভারতীয় পুলিশ খবর পেয়ে তাদের উদ্ধার করে আদালতে পাঠায়।
সেখান থেকে একটি এনজিও সংস্থা তাদের ছাড়িয়ে নিজেদের জিম্মায় রাখে। পরবর্তীতে নাম ঠিকানা সংগ্রহ করে দুইদেশের স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের দেয়া বিশেষ ট্রাভেল পারমিট আইনে ফেরত পাঠায়। রাতে তাদের যশোর নিয়ে রাখা হবে। পরে তাদের অভিভাবকদের কাছে হস্তান্তর করা হবে।
বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন পাঁচ কিশোরের ফেরত আসার বিষয়টি নিশ্চিত করেছেন।
মো. জামাল হোসেন/এএম/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ১৭ বছরের ঐক্যবদ্ধ বিএনপিতে ভাঙন ধরালো ২৬’র নির্বাচন
- ২ শহীদ ওসমান হাদির হত্যার নিরপেক্ষ তদন্ত জাতিসংঘের অধীনেই হতে হবে
- ৩ ভোলার ১৩১ কেন্দ্র ঝুঁকিপূর্ণ, নিরাপত্তায় থাকবে কোস্টগার্ড ও বিজিবি
- ৪ অর্ধেকের বেশি কেন্দ্র ঝুঁকিপূর্ণ, পর্যাপ্ত নিরাপত্তার আশ্বাস
- ৫ শুধু জনপ্রতিনিধি নয়, এই নির্বাচন দেশ পুনর্গঠনের: তারেক রহমান