ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

কালীগঞ্জে সাধু আন্তনির তীর্থোৎসব আজ

প্রকাশিত: ১১:০৩ পিএম, ০২ ফেব্রুয়ারি ২০১৭

গাজীপুরের কালীগঞ্জ উপজেলার নাগরী ধর্মপল্লী পালকীয় পরিষদের উদ্যোগে পানজোরা গ্রামে সাধু আন্তনির তীর্থোৎসব অনুষ্ঠিত হবে আজ। তীর্থোৎসবের প্রথম ও দ্বিতীয় পর্বে কয়েক হাজার খ্রিস্ট ধর্মাবলম্বী নর-নারী অংশ নিবেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন- মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি। অন্যদের মধ্যে উপস্থিত থাকবেন- কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন পলাশ, উপজেলা নির্বাহী অফিসার খন্দকার মো. মুশফিকুর রহমান, থানার অফিসার ইনচার্জ মো. আলম চাঁদ প্রমুখ।

এ সময় বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত ফাদার, ব্রাদারসহ উপজেলার ৫টি মিশনের ফাদার ও ব্রাদারগণ উপস্থিত থাকবেন।

জানা গেছে, প্রতিবছর বিপুল উৎসাহ উদ্দীপনায় পালিত হয় খ্রিস্টান ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব সাধু আন্তনির তীর্থোৎসব। ‘তাঁরই জয়গানে মুখর ধরণী’ এ শ্লোগানে উপজেলার নাগরী ইউনিয়নের পানজোরা গ্রাম দফায় দফায় খ্রিস্টযাগ এবং তীর্থ যাত্রীদের আগমনে মঙ্গল প্রদীপ জ্বালিয়ে গানে গানে মুখরিত হয়ে উঠবে অনুষ্ঠান প্রাঙ্গণ।

আব্দুর রহমান আরমান/বিএ