মাগুরায় সংঘর্ষ, আহত ১৪
মাগুরার মহম্ম্দপুর উপজেলার বিনোদপুর বাজারে সোমবার দুপুরে দু’দল গ্রামবাসীর সংঘর্ষে অন্তত ১৪ জন আহত হয়েছেন । ১টি বাড়ি ও ১টি দোকানঘর ভাংচুর লুটপাট হয়েছে। আহতদের মধ্যে তৈয়ব মোল্লার অবস্থা গুরুতর।
পুলিশ ও এলাকাবাসী জানায়, রোববার সন্ধ্যায় বিনোদপুর চৌরাস্থায় টিভি দেখার জন্য সাইকেল রাখা নিয়ে কলেজ পাড়ার আরব আলী ও বিশ্বাস পাড়ার সাগর বিশ্বাসের মধ্যে হাতাহাতি হয়। এ সূত্র ধরে সোমবার সকাল ১০টার দিকে বিনোদপুর কলেজ পাড়া ও বিশ্বাস পাড়ার মানুষ লাঠি সোটা ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়।
এ সময় বিশ্বাস পাড়ার ওয়াজেদ বিশ্বাসের বাড়িতে হামলা ভাংচুর লুটপাট হয়। ওয়াজেদ বিশ্বাসের ছেলে ব্যবসায়ী মফিজ সাংবাদিকদের জানান, তার ঘর থেকে নগদ অর্থ স্বর্ণলংকারসহ অন্যান্য মালামাল লুট হয়েছে এবং প্রায় দু`লক্ষ টাকার আসবাবপত্র ও ঘরবাড়ির ক্ষতি হয়েছে।
একই সময় ছাত্তার মিয়ার দোকান কুপিয়ে ভাংচুর করেছে প্রতিপক্ষরা । খবর পেয়ে পুলিশ এসে পরিরস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এই ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে । পুলিশ মোতায়েন রয়েছে ।
এমজেড/আরআই
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ভৈরবে নিখোঁজের ৪ দিন পর রেললাইনের পাশে মিললো ব্যাংক কর্মকর্তার মরদেহ
- ২ কালীগঞ্জে মাদক সেবন ও বিক্রির দায়ে ৪ জনের কারাদণ্ড
- ৩ সুন্দরবনের বনদস্যুদের মুক্তিপণ দিয়ে ঘরে ফিরলেন ১৪ জেলে
- ৪ টিসিবির নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ, বাজিতপুরে গুদাম সিলগালা
- ৫ স্বামীকে কুপিয়ে জখমের অভিযোগ মহিলা দল নেত্রীর বিরুদ্ধে