মীরুকে ৭ দিনের রিমান্ডে চায় পুলিশ
সিরাজগঞ্জের শাহজাদপুরে সাংবাদিক শিমুল হত্যা মামলার প্রধান আসামি শাহজাদপুর পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হালিমুল হক মীরুর বিরুদ্ধে ৭ দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুরে শাহজাদপুরের আমলি আদালতের বিচারক হাসিবুল হক এর কাছে মীরুর বিরুদ্ধে রিমান্ড আবেদন করেন এ মামলার তদন্ত কর্মকর্তা ও শাহজাদপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মনিরুল ইলসাম।
তবে তাকে কতদিন রিমান্ডে নেয়া হবে তা শুনানী শেষে দুপুর আড়াইটার পরই জানা যাবে।
শাহজাদপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মনিরুল ইলসাম জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
ইউসুফ দেওয়ান রাজু/এফএ/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রাজশাহীতে ঈদগাহের ইমাম নিয়োগ নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, একজনের মৃত্যু
- ২ ফরিদপুর শহরে ঘুরে ঘুরে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী
- ৩ বিভিন্ন মিডিয়া আওয়ামী লীগকে স্ট্যাবলিশ করার এজেন্ডা হাতে নিয়েছে
- ৪ সময়ের চাহিদাকে প্রাধান্য দিয়ে কৃষি গবেষণাকে এগিয়ে নিতে হবে: কৃষি সচিব
- ৫ ভোলায় দুই ইটভাটাকে দুই লাখ জরিমানা