নড়াইলে ইয়াবাসহ পুলিশ কনস্টেবল আটক
প্রতীকী ছবি
নড়াইলের নড়াগাতি থানার বাঐসোনা থেকে ৩৪০ পিস ইয়াবাসহ সোহেল রানা (৩২) নামে এক পুলিশ কনস্টেবলকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাত ১২টার দিকে বাঐসোনার বাড়ির পাশের রাস্তা থেকে তাকে আটক করা হয়।
সোহেল রানা ঢাকায় রিজার্ভ পুলিশ (আরআরএফ) হিসেবে কর্মরত এবং বাঐসোনা গ্রামের আইয়ুব আলীর ছেলে।
পুলিশ কনস্টেবল সোহেল রানা তার ভগ্নিপতি বাবু ও স্থানীয় এক ইউপি সদস্যের সহযোগিতায় দীর্ঘদিন ধরে নড়াগাতি এলাকায় মাদকের ব্যবসা করে আসছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
নড়াগাতি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান জানান, ৩৪০ পিস ইয়াবাসহ পুলিশ কনস্টেবল সোহেল রানাকে আটক করা হয়েছে। এ ব্যাপারে নড়াগাতি থানায় মামলা দায়ের হয়েছে।
হাফিজুল নিলু/আরএআর/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ যানজট নিরসনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ২ নির্বাচনি এলাকায় দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ করতে হবে: গণপূর্তমন্ত্রী
- ৩ বন্ধ বাফার গোডাউনের লোড-আনলোড, অপেক্ষায় সারবোঝাই অর্ধশত ট্রাক
- ৪ যশোরে ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত
- ৫ অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় হয় না : ড. মোশাররফ