ফেনসিডিল চুরির অভিযোগে গৃহবধূকে মারপিট
ফেনসিডিল চুরির অভিযোগ তুলে যশোরে এক গৃহবধূকে মারপিট করেছে মাদক বিক্রেতা দম্পতি। মঙ্গলবার সকালে যশোর শহরের রেলগেট মাদরাসা এলাকায় এ ঘটনা ঘটে।
হামলার শিকার গৃহবধূ পান্না বেগম (৩০) ওই এলাকার মুক্তার মিয়ার বাড়ির ভাড়াটিয়া মুরাদ হোসেনের স্ত্রী। এ ঘটনায় তিনি যশোর কোতোয়ালি মডেল থানায় অভিযোগ করেছেন।
পান্না বেগম অভিযোগ করেন, শহরের রেলগেট মাদরাসা এলাকার জাফর আলী ও তার স্ত্রী জবেদা দীর্ঘদিন ধরে এলাকায় ফেনসিডিলের ব্যবসা করে। সম্প্রতি তাদের কিছু ফেনসিডিল চুরি হয়েছে। ওই ফেনসিডিল চুরির অভিযোগ তুলে জাফর ও তার স্ত্রী জবেদা মঙ্গলবার সকালে তার ওপর চড়াও হয়। তাকে বেদম মারপিট করে। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে।
পান্না বেগম আরও অভিযোগ করেন, চুরি যাওয়া ফেনসিডিল না পেলে হামলাকারীরা তাকে হত্যা করবে বলে হুমকি দিয়ে গেছে।
যশোর কোতোয়ালি মডেল থানা পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) হাদিবুর রহমান জানিয়েছেন, পুলিশ অভিযোগ তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।
মিলন রহমান/এফএ/আরআইপি
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ জামায়াতের জনসভায় এবি পার্টি নেতার ‘জয় বাংলা’ স্লোগান
- ২ ৫৪ বছরে কারো আন্তরিকতায় প্রশ্ন তুলতে চাই না: ডা. শফিকুর রহমান
- ৩ ‘একটি দলের প্রধান নিজের অফিস থেকে জামায়াত আমিরের আইডি হ্যাক করেছেন’
- ৪ আসন পুনরুদ্ধার চাইবে বিএনপি, জামায়াতের সামনেও প্রথম সুযোগ
- ৫ বাংলাদেশে নির্বাচন পর্যবেক্ষণে তিন বিষয়ের ওপর বিশেষ গুরুত্ব দেবে ইইউ