ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

৪৮ বস্তা ভারতীয় চা-পাতাসহ আটক ১

প্রকাশিত: ১১:২৪ এএম, ১৫ ফেব্রুয়ারি ২০১৭

যশোরের শার্শা উপজেলার শালকোনা গাতিপাড়া গ্রাম থেকে ৪৮ বস্তা (২১৬০ কেজি) ভারতীয় চা-পাতাসহ একজনকে আটক করেছে র‌্যাব-৬-এর সদস্যরা।

বুধবার সকালে এসব চা-পাতাসসহ ওই ব্যক্তিকে আটক করা হয়। আটক চা-পাতার মূল্য ৩ লাখ ২৪ হাজার টাকা বলে জানিয়েছে র‌্যাব।

চা-পাতা পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে বাবুল হোসেন (৩২) নামে এক চোরাচালানীকে আটক করা হয়। আটক বাবুল ওই গ্রামের মৃত আ. রহমান ঢালীর ছেলে।

র‌্যাব-৬ যশোর জানান, শার্শার শালকোনা গাতিপাড়া গ্রামের বাবুল হোসেনের বাড়ির পেছনে গাছের বাগানে কতিপয় ব্যক্তি ভারতীয় চা-পাতা কেনা-বেচা করছে।

এমন সংবাদের ভিত্তিতে বুধবার সকালে সিনিয়র এএসপি মো. খোদাদাদ হোসেন ও এএসপি গোলাম মোর্শেদের নের্তৃত্বে অভিযান চালানো হয়।

এ সময় দুইটি নসিমন থেকে ৪৮ বস্তা ভারতীয় চা-পাতা আটক করা হয়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় বাবুলকে হাতে নাতে আটক করা হয়। এ ব্যাপারে শার্শা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

মো. জামাল হোসেন/এএম/এমএস